নিউজ

রাজনীতি পেরিয়ে এবার ব্যক্তিগত আক্রমণ, প্রজ্ঞা ঠাকুরের নিশানায় ফের রাহুল গান্ধী

নয়াদিল্লি: রাজনীতি (Politics) পেরিয়ে ব্যক্তিগত আক্রমণ। মধ্যপ্রদেশের (Madhya Pradesh) বিজেপি সাংসদ প্রজ্ঞা ঠাকুর (Pragya Thakur) ফের কংগ্রেস (Congress) নেতা রাহুল গান্ধীকে (Rahul Gandhi) আক্রমণ করলেন। অত্যন্ত কুরুচিকর ভাষায় তিনি কটাক্ষ করে বলেন, ‘রাহুলকে কোনও মেয়ে বিয়ে করতে চায় না।’ সাংসদের এই মন্তব্যে দেশ জুড়ে নিন্দার ঝড় উঠেছে। মধ্যপ্রদেশের এই বিজেপি সাংসদ প্রজ্ঞা ঠাকুর ভোপালে একটি জনসভায় যথারীতি কংগ্রেসের বিরুদ্ধে তোপ দগতে শুরু করেন। কংগ্রেসকে আক্রমণ করতে গিয়ে রাহুল ও সোনিয়া গান্ধীর (Sonia Gandhi) বিরুদ্ধে অত্যন্ত অশালীন ভাষা প্রয়োগ করেন তিনি।

রাহুলের বিষয়ে প্রজ্ঞা বলেন, ‘একবার কলেজ ছাত্রীদের প্রশ্ন করা হয়, তারা কি এমন কাউকে বিয়ে করবেন? এটা শুনে মেয়েরা ওকে নিয়ে হাসাহাসি শুরু করে দিলেন। কোনও মেয়ে ওকে বিয়ে করতে চায় না। ওর কথা শুনলে বাচ্চারাও হাসে। এমন মানুষও প্রধানমন্ত্রী হওয়ার স্বপ্ন দেখছে। ইটালি থেকে নিজের সন্তানকে প্রধানমন্ত্রী বানানোর স্বপ্ন দেখছে ওর মা। সবাই প্রধানমন্ত্রী হতে চাইছেন৷ কিন্তু তাঁদের সেই যোগ্যতা থাকতে হবে৷ কৃষক ও সেনাবাহিনীর নিজস্ব ভূমিকা রয়েছে৷ কিন্তু কিছু দু’মুখো মানুষ বলছেন, সেনাবাহিনীর কোনও প্রয়োজনই নেই৷ যার কোনও জ্ঞান নেই, সংস্কৃতি নেই, এমন একজন বিধর্মী এখন এইসব কথা বলছেন৷’

সম্প্রতি রাহুল গান্ধি দেশের অর্থনীতি ও কৃষকদের নিয়ে মন্তব্য করেছিলেন৷ তারই জবাবে এই বক্তব্য প্রজ্ঞার বলে মনে করা হচ্ছে।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026