রাজ্য

জাগো বাংলায় মমতার স্তুতি, অজন্তা প্রসঙ্গ নিয়ে অবশেষে মুখ খুললেন সূর্যকান্ত

তৃণমূলের পত্রিকা জাগো বাংলায় একটি উত্তর সম্পাদকীয় লেখা প্রকাশ করেছেন প্রয়াতঃ বাম নেতা অনিল বিশ্বাসের কন্যা অজন্তা। এই লেখার তৃতীয়াংশে পুরোটাই যেন মমতা বন্দ্যোপাধ্যায়ের স্তুতি। অগ্নিকন্যা, দিদি এবং ঘরের মেয়ে এই সমস্ত নানান ধরনের শব্দ ব্যবহার করেছেন তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য। এবং এই লেখা প্রকাশিত হওয়ার পরেই যারপরনাই অস্বস্তিতে পড়েছে লাল শিবির। অজন্তা বিশ্বাসের এই কাজকর্মে বিরোধিতা করেছেন দলেরই একাংশ।

বঙ্গ রাজনীতিতে নারীশক্তি, এই উত্তর সম্পাদকীয় শেষ পর্যায়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের রীতিমতো গুনগান করেছেন অজন্তা বিশ্বাস। এবারে অজন্তার এই লেখা নিয়ে প্রকাশ্যে মুখ খুললেন সিপিআইএমের রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্র। তিনি প্রকাশ্যেই বললেন, “যদি এমনটা করে থাকে, তবে এর থেকে মূর্খতা কিছু হতে পারে না।” এছাড়াও তিনি সরাসরি জানিয়ে দিলেন, “অজন্তা বিশ্বাসের কারণে তৈরি হওয়া পরিস্থিতির ওপর নজর রাখছে দল। বিষয়টা আমি শুনেছি। অজন্তা যা করেছে তা কোনোভাবে ছোট করে দেখা যায় না। অজন্তা ইউনিট এর সদস্য। যা পদক্ষেপ নেওয়ার আগে ইউনিট নেবে, তারপর কলকাতা জেলা কমিটি দেখবে। তারপরে আমরা। আমরা ওকে আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেব। ও যা করেছে, তা কোনোভাবেই মেনে নেওয়া যায় না।”

একদিকে যখন অজন্তার বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ করতে চলেছে সিপিআইএম সেখানেই আবার তার পাশে দাঁড়ালেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুনাল ঘোষ। একটি টুইট করে কুনাল ঘোষ লিখলেন, ” যারা প্রয়াতঃ অনিল বিশ্বাসকে টেনে এনে অজন্তাকে কুৎসিত আক্রমণ করতে শুরু করেছে, তারা জেনে রাখুন একাধিক কারণে সিপিআইএম এবং বাম নেতা তৃণমূল নেত্রীর সঙ্গে কথা বলেছেন। তৃণমূল নেত্রী তাদের একান্ত ব্যক্তিগত অনুরোধ রক্ষা করেছেন। সেগুলো লেখা রুচিবিরুদ্ধ। কিন্তু বাধ্য করবেন না।” এই টুইট করে কার্যত বাম নেতাদের একহাত নিলেন কুনাল ঘোষ। পাশাপাশি, অজন্তা বিশ্বাসের পাশে দাঁড়ালেন তৃণমূল রাজ্য সাধারণ সম্পাদক।

কিন্তু ইতিমধ্যেই সিপিআইএমের বেশ কয়েকজন সদস্য এবং কর্মী সমর্থক অজন্তাকে নিয়ে নানান ধরনের মন্তব্য করতে শুরু করেছেন। তাদের উদ্দেশ্যে অজন্তা বিশ্বাস গতকাল একটি অডিও বার্তা প্রকাশ করেছেন। সেই অডিও বার্তায় তিনি বলেছেন, “ইতিহাসের শিক্ষার্থী হিসেবে আমার গবেষণার অন্যতম বিষয় হলো বঙ্গনারী। বেশ কিছুদিন ধরে আমি এ বিষয়ে গবেষণা চালিয়ে আসছি। এমনই একটি লেখা প্রাক স্বাধীনতা পর্বে পশ্চিমবঙ্গের রাজনীতিতে নারীদের অংশগ্রহণ। এখানে যেমনভাবে স্বাধীনতা আন্দোলনে জড়িত নেত্রীরা রয়েছেন, তেমনভাবেই রয়েছেন বিভিন্ন জাতীয়তাবাদী নেত্রীদের কথাও। আর সেই কারণেই এই লেখায় মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রসঙ্গ উঠেছে।” কিন্তু অজন্তা যেভাবেই হোক নিজের সাফাই দিলেও এখনই যে সিপিএমের তরফ থেকে তাকে ক্লিনচিট দেওয়া হবে, এমনটা মনে হচ্ছে না। কারণ এমনিতেই এবারের বিধানসভা নির্বাচনে একটিও আসনে জয়লাভ না করার জন্য ইতিমধ্যেই চাপে আছে বামফ্রন্ট। তার মধ্যে যদি অজন্তা বিশ্বাসকে সমর্থন করা হয়, তাহলে হয়তো নিজেদের ভাবমূর্তি বিনষ্ট হতে পারে নিজেদের কর্মীদের কাছেই। তাই হয়তো কর্মী বাঁচানোর জন্য গণশক্তির প্রাক্তন সম্পাদক অনিল বিশ্বাসের কন্যার বিরুদ্ধেও কঠোর পদক্ষেপ নিতে পারে আলিমুদ্দিন।

John Fabian

Recent Posts

ব্যাঙ্ক অ্যাকাউন্ট ছাড়াই পেমেন্ট! Google Pay-র নতুন ‘Pocket Money’ ফিচারে বদলাচ্ছে ডিজিটাল লেনদেন

ডিজিটাল পেমেন্টের দুনিয়ায় বড় আপডেট আনল Google Pay। নতুন ‘Pocket Money’ ফিচারের মাধ্যমে এখন আর…

April 12, 2026

তাপপ্রবাহের মাঝেই বৃষ্টি দক্ষিণবঙ্গে! আজ ভিজবে কোন কোন জেলা?

বাংলায় গরম ক্রমশ বাড়ছে। আবহাওয়া দফতরের মতে, আগামী কয়েক দিনে দক্ষিণবঙ্গের তাপমাত্রা ৫ থেকে ৭…

April 12, 2026

কোটি টাকার সোনা, দামি Rolex আর বিশাল শেয়ার! ঠিক কত সম্পত্তির মালিক কোয়েল মল্লিক জানলে চমকে যাবেন

টলিউডের জনপ্রিয় অভিনেত্রী কোয়েল মল্লিক সম্প্রতি রাজনীতিতে যোগ দিয়ে নতুন অধ্যায় শুরু করেছেন। রাজ্যসভার সাংসদ…

April 11, 2026

KKR-এ বড় সিদ্ধান্ত আসছে? অধিনায়ক রাহানেকে ঘিরে বাড়ছে প্রশ্ন

কলকাতা নাইট রাইডার্স—এক সময় আইপিএলের অন্যতম সফল দল। তিনবার ট্রফি জেতা এই ফ্র্যাঞ্চাইজির নাম শুনলেই…

April 11, 2026

ভোটের মুখে ফের ইডির ঝটকা! পার্থ চট্টোপাধ্যায়ের বাড়িতে হানা, SSC কেলেঙ্কারিতে তোলপাড় রাজ্য

ভোটের আবহে ফের তোলপাড় বাংলা! প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের বাড়িতে শনিবার সকালেই হানা দিল এনফোর্সমেন্ট…

April 11, 2026

Gold Price Today 11 April 2026: যুদ্ধবিরতির ধোঁয়াশায় কাঁপছে বাজার! বৈশাখের আগে কি সোনায় সুখবর?

আমেরিকা ও ইরানের মধ্যে যুদ্ধবিরতি নিয়ে অনিশ্চয়তার জেরে আন্তর্জাতিক বাজারে অস্থিরতা তৈরি হয়েছে, যার সরাসরি…

April 11, 2026