রাজ্য

দিদি তুমি রাখো কথা প্রমান করো বাস্তবতা, ব্রাত্যর বাড়ির সামনে কাতর আর্জি মহিলা এসএসসি চাকরিপ্রার্থীদের

হঠাৎ করেই শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর বাড়ির সামনে বেনজির বিক্ষোভের অভিযোগ উঠল এসএসসি চাকরি প্রার্থীদের বিরুদ্ধে। এসএসসি চাকরিপ্রার্থীরা শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর উদ্দেশ্যে একাধিক স্লোগান দিতে শুরু করলেন। চাকরির দাবিতে বিক্ষোভ দেখালেন তারা। ঘটনায়, স্বভাবতই চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। অবিলম্বে চাকরিপ্রার্থীদের নিয়োগ করতে হবে, এটাই তাদের দাবি। ঘটনাস্থলে এসে লেকটাউন থানার পুলিশ পরিস্থিতি আয়ত্তে আনার চেষ্টা করছে।

চাকরি প্রার্থীরা দাবি জানিয়েছেন, ২০১৬ সালে যে পরীক্ষা হয়েছিল সেই পরীক্ষায় নিয়োগ সম্পন্ন করা হয়নি। তারপর থেকেই দীর্ঘ ১৪৮ দিন ধরে তারা সল্টলেকে বিক্ষোভ দেখাচ্ছেন। কিন্তু রাজ্য সরকারের তরফ থেকে তাঁদের নিয়োগ প্রক্রিয়া নিয়ে কোন কিছু তোয়াক্কা করা হচ্ছে না। এই কারণেই তারা একসাথে সমবেত হয়ে কালিন্দী তে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর বাড়ির সামনে বিক্ষোভ দেখালেন।

এ বিক্ষোভের খবর শুনে রীতিমতো হতচকিত হয়ে গিয়েছেন শিক্ষা মন্ত্রী। প্রথমে কোন পুলিশ ছিল না। তারপরে শিক্ষামন্ত্রী বাড়ির নিরাপত্তারক্ষী লেকটাউন থানাকে ফোন করে সেখানে খবর দেয় এই বিক্ষোভের ব্যাপারে। লেকটাউন থানা থেকে পুলিশ এসে এ বিক্ষোভ সামলানোর চেষ্টা করে। কিন্তু তার পরেই দেখা যায় একটা অভূতপূর্ব ঘটনা।

পুলিশের কাছে হাতজোড় করে কাতর আর্জি জানান মহিলারা। তাদের দাবি, ব্রাত্য বসু যেন তাদের কথা একবার শুনেন। তিনি যেন একবার তাদের সাথে কথা বলেন। তাদেরকে বুঝিয়ে সেখান থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করে পুলিশ। কিন্তু তাদের বিক্ষোভ এখনো চলছে ব্রাত্য বসুর বাড়ির সামনে শেষ পাওয়া খবর পর্যন্ত।

John Fabian

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026