রাজ্য

বাবুলকে ইস্তফা না দিতে অনুরোধ নাড্ডার, এরপরেও কি রাজনীতি ছাড়বেন সাংসদ?

শনিবার একটি ফেসবুকে পোস্ট করে নিজের ইস্তফার কথা ঘোষণা করে দিয়েছিলেন বিজেপি সংসদ বাবুল সুপ্রিয়। সেই পোস্টে তিনি জানিয়েছিলেন তিনি রাজনীতিকে আলবিদা জানাচ্ছেন। কিন্তু, সেই পোস্ট আসার পরেই হঠাৎ করে রাত্রের দিকে বাবুল কে ফোন করেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নড্ডা।দুজনের মধ্যে বেশ কিছুক্ষণ কথা হয়। জানা যাচ্ছে বিজেপির সর্বভারতীয় সভাপতি নাকি সরাসরি বাবুল সুপ্রিয় কে অনুরোধ করেছেন যেন তিনি বিজেপি না পরিত্যাগ করেন, বা তিনি যেন ইস্তফা না দেন। তাহলে কি এখনও নিজের অবস্থানে অনড় রয়েছেন আসানসোলের সংসদ বাবুল সুপ্রিয়? নাকি আবারও ফিরবেন রাজনীতিতে?

শনিবার তিনি লিখেছিলেন, রাজনীতিকে আলবিদা বলে তিনি রাজনীতি ছাড়ছেন। এছাড়াও তিনি জানিয়েছিলেন অন্য কোন দলে তিনি যাচ্ছেন না। তৃণমূল হোক কিংবা কংগ্রেস কিংবা সিপিএম কোথাও তিনি যাচ্ছেন না। বরং তিনি শুধুমাত্র সমাজসেবা করবেন একজন সাধারণ নাগরিক হিসেবে এবং চিরকাল মোহনবাগানকে সমর্থন করবেন। এই পোস্ট আসার ঘন্টা খানেকের মধ্যেই শুরু হলো যোগ বিয়োগ। জানা যাচ্ছিল তিনি নাকি বিজেপির সাংসদ পদ থেকে ইস্তফা দিতে চলেছেন।

কিন্তু সবথেকে উল্লেখযোগ্য বিষয় হলো, ঘণ্টাখানেকের মধ্যে ‘সিপিএম তৃণমূল বা কংগ্রেস অন্য কোথাও যাচ্ছি না’ এই কথাটি মুছে দিলেন বাবুল সুপ্রিয়। এই বিষয়টি চাউর হওয়ার পরেই রীতিমতো চাঞ্চল্য পড়ে যায় বিজেপিতে। নড়েচড়ে বসে বিজেপি কেন্দ্রীয় কমিটি। আর তারপরেই শনিবার রাতে তড়িঘড়ি বাবুল সুপ্রিয়কে ফোন করেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নড্ডা। বাবুলকে তিনি অনুরোধ করেছেন যেন তিনি রাজনীতি ত্যাগ না করেন।

তাহলে কি ওই সিপিএম তৃণমূল এবং বিজেপিকে নিয়ে করা মন্তব্য ফেসবুক পোস্ট থেকে মুছে যাওয়ার পরেই টনক নড়েছে বিজেপির? তাদের কি মনে হয়েছে বাবুল সুপ্রিয় অন্য কোন দলে যেতে চলেছেন? অথবা বাবুল সুপ্রিয়কে কি অন্য কোন দল ( পড়ুন তৃণমূল ) যোগদানের আমন্ত্রণ জানিয়েছে? নাকি, আবারো বিজেপিতে ফিরে আসবেন যেরকমটা এসেছিলেন বোম্বে কাঁপিয়ে ভারত নাচিয়ে? সমস্ত সম্ভাবনা এখনো জিইয়ে রেখেছেন বাবুল সুপ্রিয়।

John Fabian

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026