রাজ্য

ভারী বর্ষণের কারণে হাওড়া স্টেশনে বাতিল হল ১০টি গুরুত্বপূর্ণ ট্রেন, দেখুন তালিকা

বৃহস্পতিবার থেকে কার্যত টানা বৃষ্টিতে জলমগ্ন অবস্থা হাওড়া এবং তার পার্শ্ববর্তী এলাকায়। ইতিমধ্যেই জলের তলায় চলে গিয়েছে বেশকিছু ট্রেন লাইন। ফলে, এবারে বেশ কিছু গুরুত্বপূর্ণ ট্রেন বাতিল করতে বাধ্য হল দক্ষিণ পূর্ব রেলওয়ে।

পূর্ব রেলওয়ে তরফে একটি বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়েছে, ” হাওড়া স্টেশন সম্পূর্ণরূপে জলমগ্ন হয়ে যাওয়ার কারণে পাঁচ জোড়া স্পেশাল ট্রেন বর্তমানে বন্ধ থাকবে। এই ট্রেন গুলি পূর্ব মধ্য রেলের কিছু কিছু স্টেশনের মধ্যে দিয়ে যেত অথবা কিছু স্টেশন থেকে ছাড়তো। যেহেতু অত্যধিক বর্ষণের কারণে হাওড়া স্টেশন জলমগ্ন তাই এই সমস্ত ট্রেন বাতিল করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে পূর্ব রেলওয়ে তরফ থেকে। ”

তালিকা –

1. 02339 হাওড়া – ধানবাদ স্পেশাল

2. 03387 হাওড়া – ধানবাদ স্টেশন

3. 02351 হাওড়া – রাজেন্দ্রনগর স্পেশাল

4. 02333 হাওড়া – প্রয়াগরাজ রামবাঘ স্পেশাল

5. 03009 হাওড়া – যোগা নগরী ঋষিকেশ স্পেশাল

6. 03020 কাঠগোদাম – হাওড়া স্পেশাল

7. 02334 প্রয়াগরাজ রামবাঘ – হাওড়া স্পেশাল (২ আগস্ট )

8. 02340 ধানবাদ – হাওড়া স্পেশাল (১ ও ২ আগস্ট )

9. 03010 যোগা নগরী ঋষিকেশ – হাওড়া স্পেশাল

10. 02324 বারমের – হাওড়া স্পেশাল ( ৪ আগস্ট)

দক্ষিণবঙ্গে বৃষ্টির প্রভাব কিছুটা কমলেও এখনো পর্যন্ত বৃষ্টিপাত চলছে দক্ষিণবঙ্গের বেশকিছু জেলায়। বিশেষ করে দক্ষিণবঙ্গের পশ্চিমের দিকে কিছু জেলায় এখনো পর্যন্ত বৃষ্টিপাতের প্রভাব রয়েছে। তার পাশাপাশি, রবিবার আংশিক মেঘলা আকাশ থাকবে কলকাতা এবং তার পার্শ্ববর্তী বেশ কিছু এলাকায়। কলকাতা এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গে এক দুই পশলা বৃষ্টি হবার সম্ভাবনা রয়েছে।

পাশাপাশি ভারী বৃষ্টি হতে পারে দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং কোচবিহার এবং আলিপুরদুয়ার অর্থাৎ উত্তরবঙ্গের একেবারে উত্তরের পাঁচটি জেলায়। উত্তরবঙ্গের একেবারে উত্তরের এই পাঁচটি জেলায় প্রবল ঝড় বৃষ্টিতে ধ্বস নামার সম্ভাবনাও রয়েছে। নিম্নচাপ অক্ষরেখা বর্তমানে অবস্থান করছে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের কাছাকাছি একটি জায়গায়। সেখানে গিয়ে সরাসরি পশ্চিমবঙ্গ অতিক্রম করে এই নিম্নচাপ অক্ষরেখা পৌছবে দক্ষিণ বিহারে এবং ঝাড়খন্ড। এই কারণেই বর্তমানে এই সমস্ত এলাকায় বৃষ্টিপাতের প্রবল সম্ভাবনা থাকছে।

John Fabian

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026