বৃহস্পতিবার থেকে কার্যত টানা বৃষ্টিতে জলমগ্ন অবস্থা হাওড়া এবং তার পার্শ্ববর্তী এলাকায়। ইতিমধ্যেই জলের তলায় চলে গিয়েছে বেশকিছু ট্রেন লাইন। ফলে, এবারে বেশ কিছু দূরপাল্লার ট্রেনের রুট বদল করতে বাধ্য হল দক্ষিণ পূর্ব রেলওয়ে। জানানো হয়েছে, রবিবার রুট বদল হয়েছে বেশকিছু দূরপাল্লার ট্রেনের, যে গুলির মধ্যে রয়েছে অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু স্টেশনের মধ্য দিয়ে যাওয়া ট্রেন।
তালিকা –
1. হাওড়ার পরিবর্তে এবার শালিমার স্টেশন থেকে ছাড়তে চলেছে যশোবন্তপুর স্পেশাল।
2. সাঁতরাগাছি থেকে ছাড়বে হাওড়া হায়দ্রাবাদ স্পেশাল
3. সাঁতরাগাছি থেকে ছাড়বে হাওড়া মুম্বাই csmt স্পেশাল।
4. খড়গপুর থেকে ছাড়বে হাওড়া ভুবনেশ্বর স্পেশাল।
দক্ষিণবঙ্গে বৃষ্টির প্রভাব কিছুটা কমলেও এখনো পর্যন্ত বৃষ্টিপাত চলছে দক্ষিণবঙ্গের বেশকিছু জেলায়। বিশেষ করে দক্ষিণবঙ্গের পশ্চিমের দিকে কিছু জেলায় এখনো পর্যন্ত বৃষ্টিপাতের প্রভাব রয়েছে। তার পাশাপাশি, রবিবার আংশিক মেঘলা আকাশ থাকবে কলকাতা এবং তার পার্শ্ববর্তী বেশ কিছু এলাকায়। কলকাতা এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গে এক দুই পশলা বৃষ্টি হবার সম্ভাবনা রয়েছে।
পাশাপাশি ভারী বৃষ্টি হতে পারে দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং কোচবিহার এবং আলিপুরদুয়ার অর্থাৎ উত্তরবঙ্গের একেবারে উত্তরের পাঁচটি জেলায়। উত্তরবঙ্গের একেবারে উত্তরের এই পাঁচটি জেলায় প্রবল ঝড় বৃষ্টিতে ধ্বস নামার সম্ভাবনাও রয়েছে। নিম্নচাপ অক্ষরেখা বর্তমানে অবস্থান করছে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের কাছাকাছি একটি জায়গায়। সেখানে গিয়ে সরাসরি পশ্চিমবঙ্গ অতিক্রম করে এই নিম্নচাপ অক্ষরেখা পৌছবে দক্ষিণ বিহারে এবং ঝাড়খন্ড। এই কারণেই বর্তমানে এই সমস্ত এলাকায় বৃষ্টিপাতের প্রবল সম্ভাবনা থাকছে।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…