বিনোদন

Shilpa Shetty: হলিউড তারকার সঙ্গে শিল্পার চুমুর দৃশ্য ভাইরাল, রাজের জন্যই ফের শিরোনামে অভিনেত্রী

শিল্পপতি স্বামী রাজ কুন্দ্রার দৌলতে গত ১০ দিন ধরে বিটাউনের পেজ থ্রিয়ের চর্চায় এখন একটাই নাম শিল্পা শেট্টি কুন্দ্রা। পর্ন ভিডিও তৈরি ও তা বিভিন্ন অ্যাপে ছড়িয়ে দেওয়ার অভিযোগে রাজ কুন্দ্রা গ্রেফতার হন। এর পর থেকেই রাজের কুকীর্তির জন্য শিল্পাকে নিয়ে শুরু হয়েছে নানান গুঞ্জন। অনেকের প্রশ্ন রাজ ঘরণী কিও এই ব্যবসার সাথে জড়িয়ে। এই কেচ্ছার জেরে শিল্পা ফের কাজ হারাতে বসেছে। অনেকের প্রশ্ন অভিনেত্রীর অভিনয় কেরিয়ারের কী হবে?

এখনো পর্যন্ত এই পর্ণোগ্রাফি মামলায় শিল্পার কোনো প্রত‍্যক্ষ যোগ না পাওয়া গেলেও অভিনেত্রীর পুরোনো জীবনেও কেচ্ছা সামনে এসেছে। অভিনয় ছাড়াও একাধিক বার নিজের কীর্তিকলাপের জন‍্য সংবাদ শিরোনামে উঠে এসেছিলেন অভিনেত্রী। এমনকি তাঁর বিরুদ্ধে একবাএ জামিন অযোগ‍্য ধারায় মামলাও দায়ের হয়েছে। তবে এসবের মধ্যে রিচার্ড গিয়ার আর শিল্পার চুম্বন বিতর্ক ফের সামনে এল।

সাল ২০০৭! হলিউড সুপারস্টার রিচার্ড গেয়ার দিল্লিতে এক অনুষ্ঠানে এইডস ও এইচআইভি রোগ নিয়ে সতর্কতামূলক প্রচার করতে এসেছিলেন। আর এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেছিলেন শিল্পা।সেই সময় অভিনেত্রীকে দেখে রিচার্ডের ইচ্ছা হয়, তাঁর সংগঠনের সঙ্গে যুক্ত হয়ে কাজ করুক শিল্পা। কিন্তু সেটি আর হয়না। কারণ সেই অনুষ্ঠানে এইডস সম্পর্কে ভুয়ো ধারনার অবসান ঘটাতে প্রকাশ‍্যেই অভিনেত্রীকে জড়িয়ে ধরে একটানা চুম্বন করেছিলেন হলিউড অভিনেতা। তবে সেই চুম্বন ভালো চোখে দেখেননি অভিনেত্রী। তাও মঞ্চে পরিস্থিতি সামাল দেন হাসি মুখে।

ব্যাস! তাতেই গোটা হিন্দু সমাজ রেগে ব্যোম।
আর সেই ছবিটি শোরগোল ফেলে দিয়েছিল বিভিন্ন সংবাদ মাধ‍্যমে। এই ঘটনার পর নানান কটাক্ষের সম্মুখীন হতে হয়েছিল অভিনেত্রীকে।এমনকি শিল্পা আর রিচার্ডের এই আচরণে ক্ষুব্ধও হয়েছিলেন হিন্দুত্ববাদীরা। অভিনেত্রী এবং অভিনেতার কুশপুতুল পোড়ানো হয়েছিল সারা দেশজুড়ে। দেশের নানা প্রান্ত থেকে ‘শিল্পা শেট্টি হায় হায়, রিচার্ড গেয়ার হায় হায়’ শ্লোগান উঠেছিল।

তবে এই ঘটনার পর একাধিক সাক্ষাৎকারে শিল্পা নিজের মতামত প্রকাশ করেছিলেন। অভিনেত্রী জানান, ‘রিচার্ড খারাপ উদ্দেশে কিছু করেননি। যদি তাঁর কোনো খারাপ উদ্দেশ্য থাকতো তাহলে তিনি নিজেই বুঝতে পারতেন। তবে তিনি এও মেনে নিয়েছিলেন রিচার্ড যা করেছিলেন সেটা ভারতের সংস্কৃতি নয়। কিন্তু অতিথি দেব ভবঃ, এই সংস্কৃতিও তো ভারতেই। তাই তিনি সেখানে সেই মুহূর্তে কিছু বলেননি।’ তবু এতদিন পর অভিনেত্রীকে এই ঘটনার জন্য নানান অশ্লীন কথা শুনতে হয়েছে।

Pritisha Dey

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026