নিউজ

সরকারি ব্যবস্থায় তৎপরতা আনতে, সিপিআইএম দলের মৌন বিক্ষোভ জেলা জুড়ে

মলয় দে, নদীয়া:- নদীয়ার শান্তিপুরের ডাকঘর নেতাজি মোড়ে ৯ দফা দাবি নিয়ে মৌন অবস্থান-বিক্ষোভ করতে দেখা গেল শান্তিপুর শহর বামফ্রন্টের পক্ষ থেকে। এ বিষয়ে শান্তিপুর এরিয়া কমিটির সম্পাদক সৌমেন মাহাতো জানান, “আজকে আমাদের এই মৌন অবস্থান- বিক্ষোভ চলছে সারা রাজ্য জুড়ে, পাশাপাশি একই ভাবে আমরা শান্তিপুর ডাকঘর নেতাজি মোড়ে সোশ্যাল ডিস্ট্যান্স বজায় রেখে অবস্থান-বিক্ষোভ করছি।

আমাদের দাবি, করোনা ভাইরাসের কারণে একটানা যে লকডাউন চলছে সেই পরিস্থিতিকে সামনে রেখে যারা অসংগঠিত শ্রমিক তারা কর্মহীন হয়ে পড়েছে। কেন্দ্র সরকার ও রাজ্য সরকারকে আমরা দাবি জানাচ্ছি, যে প্রত্যেকটি শ্রমিককে তার ব্যাংক অ্যাকাউন্টে ৫০০০টাকা করে দিতে হবে, রেশন ব্যবস্থা ঠিক করতে হবে, এই মুহূর্তে দাঁড়িয়ে প্রত্যেকটি মানুষকেই তার রেশন কার্ড না থাকলেও রেশন দিতে হবে। তাদের স্যানিটাইজার, সাবান, মাক্স, রেশনের মাধ্যমে দিতে হবে। এছাড়াও রাজ্য সরকার যেভাবে করোনা সম্পর্কে তথ্য গোপন করছে এর সত্যতা সাধারণ মানুষকে জানাতে হবে। পাশাপাশি সাধারণ মানুষকে এমত অবস্থায় সব রকম সহযোগিতা করা উচিত রাজ্য সরকারের।”

যদিও এ প্রসঙ্গে শাসকদল সূত্রে জানা যায়, ৩৪ বছরের ক্ষমতাসীন গরিবের বন্ধু বলে যারা জাহির করেন, তাদের শুধু ডেপুটেশন বিক্ষোভ করতে দেখা যাচ্ছে।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026