মলয় দে নদীয়া :-নদীয়া জেলার শান্তিপুর শহরের গ্যাস গোডাউনের মোড়ে, গতকাল সন্ধ্যা আটটা নাগাদ সুদূর ঝাড়খন্ড থেকে আগত পরিচয়পত্র ছাড়া এক অজ্ঞাতপরিচয় ব্যক্তি ঢুকে পড়ে। স্বাভাবিকভাবেই এলাকায় চাঞ্চল্য তৈরি হয় তাকে কেন্দ্র করে। সহৃদয় এলাকাবাসী খাবার, জল প্রাথমিকভাবে দিলেও, দুশ্চিন্তায় ছিলেন তার চেহারা, স্বাস্থ্য সম্পর্কিত বিষয় নিয়ে।
ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে ক্রমাগত, তারই মাঝে লকডাউনের কারণে কোন যানবাহন পাওয়া যাচ্ছে না তাকে নিয়ে যাওয়ার জন্য। শান্তিপুর থানা, শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতাল , স্থানীয় কাউন্সিলর এক এক করে সব রাস্তা বন্ধ হয়ে অবশেষে সংবাদকর্মীদের তলব। এটুকুই ছিল খবর, কিন্তু সেটা পেরিয়েও বিভিন্ন উচ্চ পর্যায়ের সহযোগিতায় মিললো পুলিশের গাড়ি।
তাতেও সুরাহা হলো না, আগত ব্যক্তিটির স্বাস্থ্য সম্পর্কে সচেতন নয় কেউই, সেক্ষেত্রে পুলিশকর্মী সুরক্ষিত কি করে থাকবেন একই গাড়িতে। অগত্যা দু কিলোমিটার দূরত্বের একটি হসপিটাল এর দিকে রওনা করানো হয় ওই ব্যাক্তিটিকে। অবশেষে রাত তখন বারোটা, শান্তিপুর পৌরসভার একটি অ্যাম্বুলেন্স এসে মাঝপথ থেকে তাকে তুলে নিয়ে শান্তিপুর হাসপাতালে পৌঁছে দেয়। এই সবটাই শুধুমাত্র মানবিক কারনে। সাংবাদিকতা মানবিকতা ব্যতিত কিছু নয়।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…