পাটনা: দেশ জুড়ে বেশিরভাগ জায়গায় যেখানে কার্যত নিশ্চিহ্ন হয়ে গিয়েছে সিপিএম বা বাম দল, ঠিক সেখানেই অপ্রত্যাশিত ভাল ফল করল বামেরা। দীর্ঘ আড়াই দশকেও এমন উত্থান লক্ষ্য করা যায়নি। সীতারাম ইয়েচুরি নিজে বলেছেন, বিহারে সিপিএম ভাল ফল করেছে। সেখানে তাদের স্ট্রাইকরেট ৮০% বলেও দাবি করেছেন তিনি।
মহাজোট করে আরজেডি এবং কংগ্রেসের সঙ্গে হাত ধরে বিহারে বিধানসভা নির্বাচনে লড়তে নেমেছিল বাম দল। একা তেজস্বী যাদবের কাঁধে ভর করে বাকিরা এগোচ্ছিলেন। এমনকি বুথ ফেরত সমীক্ষাও বলছিল, তেজস্বী যাদব পরবর্তী মুখ্যমন্ত্রী হিসেবে বিহারের মসনদে বসবেন। হাড্ডাহাড্ডি লড়াইয়ে শেষ রক্ষা না হলেও ১৬টি আসন জিতে মোটের ওপর সিপিএমের ফল গোটা বিহারে যথেষ্ট ইতিবাচক বলে মনে করছে রাজনৈতিক মহল।
তথ্য বলছে, শেষ সিপিআইএমএল বিহারে বামেরা শেষ ভালো ফল করেছিল ১৯৯৫ সালে, অবিভক্ত বিহারে সেবার লালুপ্রসাদের দলের সঙ্গে জোট করে লড়েছিল বামেরা। এরপরে টিমটিম করে জ্বলেছে দলের অস্তিত্ব। ২০০৫ এ সিপিএম বিহারে সিপিএম দুটি আসন পায় আর ২০১০ সালে সিপিআই বিহারে ১টি আসন জিতেছিল। এই অবস্থা থেকে বামেরা এতটা ঘুরে দাঁড়াবে অনেকেই ভাবেনি।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…