ইদানিং অভিনেত্রী তিথি বসু সোশ্যাল মিডিয়ায় যথেষ্ট অ্যাকটিভ থাকতে শুরু করেছেন। সম্প্রতি হলুদ তাঁতের শাড়িতে সাবেকি কায়দায় সেজে নাচের ভিডিও পোস্ট করলেন তিথি। তিথি এই ভিডিওটি পোস্ট করতেই হুহু করে তা ভাইরাল হয়ে যায়। ভিডিওতে তিথি নিজের বাড়ির ছাদে জনপ্রিয় বাংলা ফিল্ম ‘জানি দেখা হবে’-এর টাইটেল সঙ-এর সাথে পারফর্ম করেছেন। এই ভিডিওতে তিনি তাঁর অভিনীত বাংলাদেশী টেলিফিল্ম ‘হৈমন্তী’-র মুখ্য চরিত্র হৈমন্তীর সাজে সেজেছিলেন। তিথির নাকে ছিল নথ, কপালে বড় টিপ এবং তাঁর একরাশ কালো কোঁকড়া চুল খোলা ছিল। এই সাজে সেজে তিথি একটি ছবিও শেয়ার করেছেন ইন্সটাগ্রামে। নেটিজেনদের কাছে তাঁর এই সাজ যথেষ্ট প্রশংসিত হয়েছে।
অভিনেত্রী তিথি বসু শিশুশিল্পী হিসেবে টলিউড ইন্ডাস্ট্রিতে কাজ শুরু করেন। তাঁর জীবনের সবচেয়ে বড় ব্রেক হলো স্টার জলসার জনপ্রিয় বাংলা ডেইলি সোপ ‘মা’ । এই সিরিয়ালে ঝিলিকের ভূমিকায় অভিনয় করে জনপ্রিয়তা অর্জন করেন তিথি। তাঁর অভিনয়ের জন্য তিনি সেরা অভিনেত্রীর পুরস্কার পেয়েছিলেন। ‘মা’ সিরিয়ালটি শেষ হবার পর তিথি বাংলাদেশের কিছু টিভি কমার্শিয়াল ও টেলিফিল্মের কাজ করেন। এর মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য হলো ‘হৈমন্তী’। ক্লাসিক নভেল অনুসারে নির্মিত ‘হৈমন্তী’-তে মুখ্য চরিত্র হৈমন্তীর ভূমিকায় তিথির অভিনয় যথেষ্ট প্রশংসিত হয়েছে।
জি.ডি.বিড়লা হাই স্কুলের ছাত্রী তিথি পড়াশোনার চাপে একসময় অভিনয় ছেড়ে দেন। কিন্তু দর্শকদের মনে তিথি অভিনীত ‘ঝিলিক’ চরিত্রটি এক অভিনব জায়গা তৈরি করেছিল। তাঁদের মনে এখনও তিথির শৈশবের চেহারাই অঙ্কিত রয়েছে। ফলে কিছুদিন আগে তিথি বোল্ড লুকে কিছু ফটো সোশ্যাল মিডিয়ায় শেয়ার করলে তাঁকে ট্রোল করা শুরু হয়। নেটিজেনরা তাঁর ছবির নিচে খারাপ মন্তব্য করেন। কিন্তু তিথি এই মন্তব্যের কোনো উত্তর দেননি। আপাতত তিথি আবারও তাঁর কর্মভূমি টলিউড ইন্ডাস্ট্রিতে অভিনেত্রী হিসেবে ফিরতে চান।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…