বান্ধবী জর্জিনা রদ্রিগেজকে বিয়ে করার পরিকল্পনা আছে বলে খোলাসা করে জানিয়েছেন জুভেন্টাসের তারকা ফুটবলার ক্রিস্টিয়ানো রোনালদো। ৩৪ বছর বয়সী ফুটবলার রোনালদো ২০১৬ সাল থেকে পর্তুগিজ মডেল জর্জিনার সঙ্গে থাকছেন। এরই মধ্যে তাদের ঘরে এসেছে এক কন্যা সন্তান। সারোগেসির মাধ্যমে নেওয়া রোনালদো অপর তিন সন্তানকেও লালন-পালন করছেন জর্জিনা। কিন্তু ২৫ বছর বয়সী এই মডেলকে কখনও বিয়ে করবেন কি-না এ ব্যাপারে এতদিন নিশ্চিত কিছু জানাননি রোনালদো।
এবার এক সাক্ষাৎকারে পাঁচবারের বর্ষসেরা ফুটবলার জানালেন জর্জিনাকে বিয়ে করার পরিকল্পনার কথা, “কোনো এক সময় আমরা বিয়ে করব। এটা নিশ্চিত। এটা আমার মায়ের স্বপ্ন। ” ইতালির তুরিনে বর্তমানে রোনালদোর সঙ্গেই থাকছেন জর্জিনা। সঙ্গে আছে প্রথম দেখাতেই রোনালদোকে ভালো লেগে গিয়েছিল বলে সম্প্রতি এক সাক্ষাৎকারে জানিয়েছেন জর্জিনা, “এটা ছিল প্রথম দেখাতেই ভালোবাসা।
আমাদের প্রথম দেখা ছিল গুসসিতে, ওখানে আমি সেলস অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করতাম। “কয়েক দিন পর অন্য একটি ব্র্যান্ড ইভেন্টে আমরা একে-অপরের সঙ্গে আবার দেখা করি। তখন আমরা কাজের বাইরে অনেকটা স্বস্তিকর পরিবেশে কথা বলি। উভয়ের দিক থেকে এটা ছিল প্রথম দেখাতেই প্রেম। ”
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…