নিউজ

Big News: ফের মুখোমুখি মোদী ও মমতা!

অরূপ মাহাত: দীর্ঘ দেড় বছর পর আবারও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে বৈঠকে বসবেন মূখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আগামী বুধবার প্রশাসনিক নানা আলোচনার জন্য দিল্লিতে মুখোমুখি হবেন মূখ্যমন্ত্রী ও প্রধানমন্ত্রী। রাজ্য প্রশাসন সূত্রে জানা গিয়েছে, এই উদ্দেশ্যে আগামীকাল অর্থাৎ মঙ্গলবার দিল্লি রওনা দেবেন মূখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এর আগে নরেন্দ্র মোদী দ্বিতীয় বারের জন্য প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার সময় আমন্ত্রিত ছিলেন মূখ্যমন্ত্রী। তবে তখন তিনি উপস্থিত থাকেননি। শেষবার প্রধানমন্ত্রী ও মূখ্যমন্ত্রীর সাক্ষাৎ হয়েছিল বিশ্বভারতীর সমাবর্তনে।

দীর্ঘ দেড় বছর পর মূখ্যমন্ত্রী ও প্রধানমন্ত্রীর এই বৈঠক নিয়ে জল্পনা ছড়িয়েছে রাজনৈতিক মহলে। কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিবিআই যখন নবান্নে হানা দিয়েছে আইপিএস রাজীব কুমারের খোঁজে, ঠিক তখন মূখ্যমন্ত্রীর দিল্লি সফর ও প্রধানমন্ত্রীর সাথে বৈঠককে তাৎপর্যপূর্ণ বলেই মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। রাজ্য প্রশাসনের তরফে যদিও এই বৈঠককে কেন্দ্র – রাজ্য সুসম্পর্ক হিসেবেই দেখানো হয়েছে। এবং বলা হয়েছে যে, শুধুমাত্র প্রশাসনিক বিষয়ে আলোচনার জন্যই মূখ্যমন্ত্রী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে আলোচনায় বসবেন।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026