নিউজ

ভারত মহাসাগরের নীচের পাতে ফাটল, বাড়ছে ভয়াবহ ভূমিকম্পের আশঙ্কা

আতঙ্ক যেন কিছুতেই পিছু ছাড়ছে না ২০২০-তে। যতই সময় যাচ্ছে, ততই বিপদ বাড়ছে এই বছর। করোনা, আমফান, পঙ্গপালের হানার পর এবার আবার নতুন আতঙ্ক। আরও বড় বিপদের আশঙ্কা বাড়ছে। ভারত মহাসাগরের নীচের বিশাল পাতে ফাটলের সৃষ্টি হয়েছে বলে জানা গেছে। শুধু ফাটল নয়, ভারত ও অস্ট্রেলিয়ার মাঝে থাকা পাতটি সম্পূর্ণ ভেঙে গিয়েছে বলে দাবি করেছেন বিজ্ঞানীরা।

পাতের এই দু টুকরো হয়ে হয়ে যাওয়ার কারণে ভয়াবহ ভূমিকম্প ও জলোচ্ছ্বাসের আশঙ্কা করেছেন বিজ্ঞানীরা। লাইভ সায়েন্স-এর এখ প্রতিবেদনে জানানো হয়েছে যে, ভারত মহাসাগরের নীচে আট বছর আগে হওয়া বেশ কয়েকটি ভূমিকম্পের ফর থেকেই এই পাতের চলনে পরিবর্তন আসে। যার ফলেই এই ফাটল সৃষ্টি হয়েছে পাতে। পুরো ব্যাপারটা সমুদ্রের নীচে হওয়ায় বিজ্ঞানীদের নজর এড়িয়ে গেছে তা।

প্রতি বছর ০.০৬ মিলিমিটার করে সরে যাচ্ছে ভারত ও অস্ট্রেলিয়ার মকরাঞ্চলে থাকা এই পাতটি। পাতের এই সরে যাওয়ার কারণেই ভূমিকম্পের সৃষ্টি হয় বলে জানিয়েছেন বিজ্ঞানীরা। তবে, এখনই তেমন বিপদের আশঙ্কা নেই। পাতের ফাটল যে হারে বাড়ছে, তাতে ১ মাইল ফাটল তৈরি হতে ১০ লক্ষ বছর সময় লাগবে বলে বিজ্ঞানীদের অনুমান। এই হারে ফাটল বাড়লে ২০ হাজার বছর পর ভয়ংকর বিপর্যয়ের মুখোমুখি হতে হবে বিশ্ববাসীকে। প্রসঙ্গত, ২০০৪ সালে সমুদ্রের নীচে পাতের সংঘর্ষের কারণেই ভয়ংকর সুনামীর সৃষ্টি হয়েছিল।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026