জীবনযাপন

মনোবাঞ্ছা পূর্ণ করবে তারা মা, জেনে নিন তারা মায়ের রহস্য

শ্রেয়া চ্যাটার্জি – ভক্তের পাশে সর্বদা থাকেন তারা মা। দুঃসময়, দুর্গতি কাটিয়ে তুলতে সাহায্য করেন তিনি। দশমহাবিদ্যার দ্বিতীয় মহাবিদ্যা হল তারা। কালীর মতো তিনিও ভীষণা দেবী। তবে তারা মায়ের নানা রূপ দেখা যায় উগ্রতারা, নীল সরস্বতী অথবা একজোড়া তারা, কুরুকুল্লা তারা, বশ্যতারা, মহাশ্রীতারা। হিন্দু ধর্ম ছাড়াও বৌদ্ধ ধর্মেও এই দেবী পূজিতা হন। পশ্চিমবঙ্গের বীরভূম জেলার তারাপীঠ এ তারা মা পূজিত হন। দেবী তারার রূপ হল –

তিনি শব বক্ষে দক্ষিণ পদ স্থাপিতা। ভয়ংকরী, মুণ্ডমালাভূষিতা, খর্বা, লম্বা উদর, ভীষণা, কোমরে ব্যাঘ্রচর্ম, নব যৌবনা, চতুর্ভূজা, বাঁ হাত দুটিতে কপাল ও নীলপদ্ম, ললাটে ত্রিনয়ন, একজটা ধারিণী, শ্বেতপদ্ম এর উপর উপস্থিতা। ‘বৃহদ্ধর্ম পুরাণ’ এ তারাকে ‘শ্যামবর্ণা’ এবং ‘কালরুপিনী’ বলছেন বর্ণনাকারীর উপরে উল্লেখ করা হয়েছে।

কৌশিকী অমাবস্যার দিন তারা মায়ের পুজো হয়। এই দিন তারাপীঠ সহ বিভিন্ন জায়গায় তারা মা পূজিতা হন। হোম, যজ্ঞ করে মায়ের পুজো করা হয়। কথিত আছে, এই দিন তারা মায়ের পুজো করলে আপনার মনোবাঞ্ছা পূর্ণ হতে পারে। কারুর যদি মন্দিরে যেতে কোন সমস্যা হয়, বাড়িতেই যদি তারা মায়ের পদযুগল ছবি থাকে, তার সামনেই শ্বেত পদ্ম দিয়ে ১০৮ বার মায়ের নাম করলেই সকল অশান্তি দূর হয়ে মনোবাঞ্ছা পূর্ণ হবে।

Anirban Kundu

Published by
Anirban Kundu
Tags: Lifestyle

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026