নিউজ

আমফানের পর ফের ধেয়ে আসছে ঘূর্ণিঝড়, বড়সড় বিপদের আশঙ্কা

ফের ঘূর্ণিঝড়ের আশঙ্কা। এখন থেকেই উত্তর বঙ্গোপসাগরে চোখ রাঙানি দিচ্ছে একটি ঘূর্ণিঝড়। সম্প্রতি হয়ে যাওয়া ঘূর্ণিঝড় আমফানের তান্ডবের পর এবার ফের আরও এক ঘূর্ণিঝড় আসতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। এই ঘূর্ণিঝড়ের প্রভাবে বায়ুচাপের তারতম্যের জেরে উত্তর বঙ্গোপসাগর সহ বাংলাদেশের উপকূল অঞ্চল ও সমুদ্র বন্দরের উপর দিয়ে বয়ে যেতে পারে ঝোড়ো হাওয়া। একেই আমফানের তান্ডব তার উপর করোনার প্রকোপ, এরই মাঝে গোদের উপর বিষফোঁড়ার মত চোখ রাঙাচ্ছে নয়া ঘূর্ণিঝড়।

কক্সবাজার, পায়রা সমুদ্র বন্দর তিন নম্বর সড়ক, চট্টগ্রাম, মংলা অঞ্চলগুলিতে সতর্ক বার্তা দেওয়া হয়েছে। আরও বলা হয়েছে, ২-৪ ফুট উঁচু পর্যন্ত জলোচ্ছ্বাস হতে পারে। এছাড়া সাতক্ষীরা, নোয়াখালী, ভোলা, লক্ষ্মীপুর, চাঁদপুর, বরগুনা, ঝালকাঠি, পিরোজপুর, বাগেরহাট, খুলনা, চট্টগ্রাম সহ উপকূলবর্তী জেলা এবং অদূরবর্তী দ্বীপ ও চরের নিম্নভাগে বায়ুচাপের তারতম্যের ফলে ২-৪ ফুট উঁচু জলোচ্ছ্বাস হতে পারে।

রংপুর, সিলেট, রাজশাহী, টাঙ্গাইল, দিনাজপুর, পাবনা, বগুড়া, ময়মনসিংহ, অঞ্চলগুলিতে নদী বন্দরের পূর্বাভাসে বলা হয়েছে ৪৫-৬০ কিমি বেগে বাতাস বইতে পারে। এছাড়াও হতে পারে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি। উত্তর বঙ্গোপসাগরে মাছ ধরার নৌকা ও ট্রলারদের সতর্ক করা হয়েছে।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026