সমস্ত জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে, আইপিএলের কিছুদিন আগেই আন্তর্জাতিক ক্রিকেট থেকে নিজের অবসরের কথা ঘোষণা করলেন প্রাক্তন ভারত অধিনায়ক মহেন্দ্র সিংহ ধোনি। ধোনি ইনস্টাগ্রামে একটি ভিডিওর মাধ্যমে এ বিষয়টি নিশ্চিত করেছেন, যার ক্যাপশনটি রয়েছে: “ধন্যবাদ। আপনাদেরর ভালবাসা এবং সমর্থনের জন্য অনেক ধন্যবাদ। ১৯২৯ ঘন্টা থেকে আমাকে প্রাক্তন হিসাবে বিবেচনা করুন।” ২০০৭ টি-টোয়েন্টি বিশ্বকাপ, ৫০ ওভারের বিশ্বকাপ ২০১১ এবং ২০১৩ আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি, তিনটি আইসিসি ট্রফি জিতে ধোনি ভারতীয় ক্রিকেটের সবচেয়ে সফল সীমিত ওভারের আন্তর্জাতিক অধিনায়ক হিসাবে অবসর গ্রহণ করেছেন। তিনি সর্বশেষ ২০১৯ সালের আইসিসি ক্রিকেট বিশ্বকাপের সেমিফাইনালের সময় আন্তর্জাতিক ক্রিকেট খেলেন যেখানে নিউজিল্যান্ডের কাছে ভারত হেরেছিল।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…