নিউজ

স্বাস্থ্য থেকে জীববৈচিত্র্য, ৫ টি গুরুত্বপূর্ণ ঘোষণা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর

প্রতি বছর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী স্বাধীনতা দিবসে নতুন ঘোষণার করেন। শনিবার ৭৪ তম স্বাধীনতা দিবসে জাতির উদ্দেশ্যে এই নিয়ে টানা ৭ বছর ভাষণ দিলেন তিনি।

প্রধানমন্ত্রীর গুরুত্বপূর্ণ ঘোষণা গুলি হল:

১. জাতীয় ডিজিটাল স্বাস্থ্য মিশন: প্রত্যেক ভারতীয় একটি স্বাস্থ্য আইডি কার্ড পাবেন। ভারতীয় নাগরিকরা কোনও ডাক্তার বা কোনও ফার্মাসিতে গেলে আপনার প্রোফাইলে এই জাতীয় কার্ডটিতে সমস্ত কিছু তথ্য তুলে রাখা হবে।

২. কৃষিক্ষেত্রের জন্য ১ লক্ষ কোটি টাকার তহবিল: কৃষকদের জন্য আধুনিক পরিকাঠামো গড়ে তুলতে এক লক্ষ কোটি টাকার একটি কৃষি পরিকাঠামো তহবিল তৈরি করা হয়েছে, জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

৩. ডলফিন প্রকল্প: ব্যাঘ্র প্রকল্প ও হস্তি প্রকল্পের আদলে ভারতে শীঘ্রই গঙ্গার ডলফিন সংরক্ষণের জন্য একটি প্রকল্প চালু করা হবে বলে এদিন জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রজাতি সংরক্ষণের জন্য ১০ ​​বছরের প্রকল্প গঠন করা হবে।

৪. মেক ফর ওয়ার্ল্ড: মেক ইন ইন্ডিয়া প্রকল্পে তৈরি ভারতীয় পণ্যগুলি বিশ্ব বাজারে উপলব্ধ করা হবে। এর জন্য গড়ে তোলা হবে মেক ফর ওয়ার্ল্ড প্রকল্প, জানালেন প্রধানমন্ত্রী।

৫. ১০০০ দিনের মধ্যে অপটিকাল ফাইবার নেটওয়ার্ক: আগামী এক হাজার দিনের মধ্যে, দেশের প্রতিটি গ্রাম অপটিকাল ফাইবারের সাথে সংযুক্ত হবে, এদিন ঘোষণা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি বলেন, ‘২০১৪ সালের আগে কেবল পাঁচ ডজন গ্রাম পঞ্চায়েত অপটিক্যাল ফাইবারের সাথে সংযুক্ত ছিল। গত ৫ বছরে দেড় লক্ষ গ্রাম পঞ্চায়েত অপটিকাল ফাইবারের সাথে সংযুক্ত হয়েছে। আগামী ১০০০ দিনের মধ্যে, দেশের প্রতিটি গ্রাম অপটিকাল ফাইবারের সাথে সংযুক্ত হবে।’

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026