বঙ্গোপসাগরে ঘনীভূত নিম্নচাপ। ক্রমশই শক্তি বাড়াচ্ছে নতুন এই নিম্নচাপ। গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও উড়িষ্যা উপকূলে শক্তি বাড়াচ্ছে এই নিম্নচাপ। নিম্নচাপের প্রভাবে কলকাতা সহ দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত জেলাতেই বৃষ্টি হচ্ছে। আবহাওয়া দপ্তর জানিয়েছে, এই নিম্নচাপের প্রভাবে দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলিতে বৃষ্টির পরিমাণ বাড়বে। উপকূলীয় অঞ্চলের মানুষদের সাবধান করা হয়েছে। দীঘা, মন্দারমনি, সাগর দ্বীপের মতো সমুদ্র সৈকতে সর্তকতা জারি করা হয়েছে। মৎস্যজীবীদের রবিবার পর্যন্ত সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে প্রশাসনের তরফে। শনি ও রবিবার নিম্নচাপের প্রভাবে প্রবল বৃষ্টির সম্ভাবনা আছে।
শনি এবং রবিবার দক্ষিণবঙ্গের উত্তর ও দক্ষিণ ২৪ পরগণা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া এই জেলা গুলিতে বিক্ষিপ্তভাবে মাঝারি থেকে ভারী বৃষ্টি হবে। কলকাতা সহ হাওড়া, হুগলি, বর্ধমান, বাঁকুড়া এই জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে নিম্নচাপের প্রভাবে। বৃষ্টি বাড়বে উত্তরবঙ্গের জেলাগুলিতেও। তবে উত্তরবঙ্গে এই মুহূর্তে ভারী বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। রবিবার ও সোমবার দু-এক পশলা ভারী বৃষ্টি হতে পারে দার্জিলিং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, কালিম্পঙে।
শনি ও রবিবার প্রায় সমস্ত দিনই কলকাতার আকাশ মেঘলা থাকবে। আজ সকালে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৭.৩ ডিগ্রি সেলসিয়াস। বিকেলে কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩.৪ ডিগ্রি সেলসিয়াস। বৃষ্টি না হলেও বাতাসে অত্যধিক আপেক্ষিক আর্দ্রতার জন্য আর্দ্রতারজনিত অস্বস্তি বেড়েছে। আজ বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সর্বাধিক ৯২ শতাংশ এবং ন্যূনতম ৭৫ শতাংশ।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…