খেলা

মা বেচতেন মুরগি, বাবা দিনমজুর, দরিদ্র পরিবার থেকে ভারতের নীল জার্সিতে নটরাজন

সানরাইজার্স হায়দরাবাদের জার্সিতে আইপিএলে একের পর এক নিখুঁত ইয়র্কারে নজর কেড়েছিলেন। তারপরেই অস্ট্রেলিয়াগামী জাতীয় দলের জার্সিতে সুযোগ পান টি নটরাজন। আর ওয়ানডে সিরিজের তৃতীয় ম্যাচেই প্রথম একাদশে অভিষেকও হয় তার। অভিষেক ম্যাচে ১০ ওভারে ৭০ রান দিয়ে ২ উইকেট সংগ্রহ করেছেন এই পেসার। যার মধ্যে শেষ ২ ওভারে দেন মাত্র ৮ রান।

তবে এই ২৯ বছরের প্রতিশ্রুতিমান পেসারের উঠে আসার গল্প কিন্তু মোটেই সহজ ছিল না। বাবা একজন দিনমজুর। মায়ের নিজস্ব একটি মুরগি মাংসের দোকান রয়েছে। এমন পরিবারে নটরাজনের জাতীয় দলের হয়ে অভিষেকের ঘটনা সত্যিই অবাক করার মত ব্যাপার।

নটরাজন ১৯ বছর পর্যন্ত টেনিস বলে খেললেও ক্রিকেট বলটাই খেলেননি। তবে শুরুতেই তিনি নজর কাড়েন মেন্টর জেপি নাতটুর। তিনিই নটরাজনকে গ্রামের বাড়ি থেকে নিয়ে যান চেন্নাই। সেখানে চেন্নাই লিগ খেলার সুযোগ করে দেন।

এরপরেই নটরাজন নিজের বোলিং অ্যাকশন নিয়ে সমস্যায় পড়েন। বেশ কিছু ম্যাচ বাইরেও থাকতে হয়। এরপরে প্রত্যাবর্তনেই তিনি বুঝিয়ে দেন তাঁর প্রতিভার পরিচয়। বছরের পর বছর টেনিস বল খেলার অভিজ্ঞতা টি২০ ক্রিকেটের ডেথ ওভারে ঢেলে দেন। তখন থেকেই তাঁর নামের পাশে জুড়ে যায় টি২০ স্পেশালিস্ট! কয়েক বছর আগেই আরসিবি ক্যাম্পে পিনপয়েন্ট ইয়র্কারে স্ট্যাম্প ছিটকে দিয়েছিলেন এবি ডিভিলিয়ার্সের। তারপরেই আইপিএল দুনিয়ার নজরে পড়ে যান।

২০১৬ সালে কেরিয়ারের সবথেকে বড় ব্রেক থ্রু পান তিনি। তামিলনাড়ু প্রিমিয়ার লিগে ডিনদীগুল ড্রাগনস-এর হয়ে দুরন্ত পারফরম্যান্স করেন তিনি। আইপিএল স্কাউটদের নজরে পড়ে যান। ২০১৭ সালের নিলামে কিংস ইলেভেন পাঞ্জাব ৩ কোটি টাকায় কেনে নটরাজনকে। তবে তারপরেও প্রথম একাদশে নিয়মিত হয়ে উঠতে পারছিলেন না। শেষ তিন বছরে যে ছয়টি আইপিএল ম্যাচে খেলেছিলেন। সেখানে খরুচে হিসাবে নাম হয়ে গিয়েছিল তাঁর। ২০১৮ সালেই সানরাইজার্স হায়দরাবাদ কেনে নটরাজনকে। এই বছরেই নিয়মিত খেলেছিলেন। আর তাতেই কেল্লাফতে।

মাঝে আইপিএল দুনিয়াতেও পাকাপাকিভাবে নিজের আবির্ভাব ঘোষণা করার আগে নটরাজন সামাজিক ও পারিবারিক কর্তব্যটাও পালন করেছেন। ভেঙে পড়া বাড়ি মেরামত করেছেন। বোনকে লেখাপড়া শিখিয়েছেন, ভালো কলেজে ভর্তি করেছেন। তামিলনাড়ুর সালেম জেলায় নিজের গ্রাম ছিন্নাপ্পাপট্টিতে নিজের ক্রিকেট অ্যাকাডেমি খুলেছেন। নিজের গ্রাম ও রাজ্যের প্রাক্তন সতীর্থদের আর্থিক সাহায্য করে থাকেন নিয়মিত।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026