পলিটিক্স

শ্যামাপ্রসাদ মুখার্জির জায়গাতে বিজেপি কি করে বহিরাগত হতে পারে? চা চক্রে যোগ দিয়ে মন্তব্য অগ্নিমিত্রার

এদিন দক্ষিণ কলকাতায় একটি চা চক্রে ভারতীয় জনতা পার্টির মহিলা মোর্চার রাজ্য সভানেত্রী অগ্নিমিত্রা পাল কে দেখা গেল কথা বলতে। তার সাথে উপস্থিত ছিলেন দক্ষিণ কলকাতা জেলা মহিলা মোর্চা সভানেত্রী সুতপা গুপ্ত এবং দক্ষিণ কলকাতা জেলা সভাপতি শ্রী শংকর সিকদার মহাশয়। এই চা চক্রে তিনি ভারতীয় জনতা পার্টির মহিলা মোর্চা কে নিয়ে কথা বললেন। পাশাপাশি ২০২১ নির্বাচনে তাদের কর্মসূচির ব্যাপারেও তাকে বলতে শোনা গেল।

এদিন অগ্নিমিত্রা পাল তৃণমূলের বহিরাগত তকমা নিয়ে পাল্টা মন্তব্য করলেন। অগ্নিমিত্রা বললেন,”ভারতীয় জনতা পার্টি স্থাপন করেছিলেন শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়। তিনি একজন বাঙালি ছিলেন। বাঙালি হিন্দুরা একমাত্র স্থান পেয়েছে পশ্চিমবঙ্গে। আর সেই কাজের পিছনে হাত রয়েছে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের। তাহলে কি করে ভারতীয় জনতা পার্টিকে তিনি বহিরাগতদের পার্টি বলতে পারেন।” তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশ্যে তোপ দেগে বললেন,” মমতা বন্দ্যোপাধ্যায় এর দল তৃণমূল কংগ্রেস যে পার্টি থেকে এসেছে সেটা হল কংগ্রেস। তাহলে উনি কি করে বিজেপিকে বহিরাগত বলতে পারেন। রাজীব গান্ধী যখন ওনাকে যুব সভাপতি করেছিলেন তখন তো তার বলা উচিত ছিল রাজীব গান্ধী ও বহিরাগত।”

এছাড়াও তিনি বিজেপির মহিলা মোর্চার সভাপতি হিসেবে সকলকে একসাথে যুক্ত হবার আহ্বান জানিয়েছেন আগামী নির্বাচনের জন্য। পাশাপাশি এই সভায় তিনি এবং তার মহিলা মোর্চার সদস্যারা আগামী ২১ নির্বাচনের পর ওনারা সরকার গঠন করলে কি কি পদক্ষেপ গ্রহণ করবেন সেই ব্যাপারে কথা বলেছেন। মহিলাদের সুরক্ষা নিয়ে কি কি করা যায় সেই বিষয়ে তাকে কথা বলতে শোনা গেছে।

এর সাথে তিনি শুভেন্দু প্রসঙ্গেও মন্তব্য করেছেন। এদিন তিনি বললেন,” তৃণমূলের অত্যন্ত দক্ষ সংগঠক রা আস্তে আস্তে সাইডে চলে যাচ্ছেন। শুভেন্দু অধিকারীর মতো নেতারা তৃণমূল কংগ্রেসে থাকবেন না। কারণ তৃণমূল কংগ্রেস একটি দুর্নীতিগ্রস্ত সরকার। আমাদের কাছে রাজনীতি হলো মানুষের সেবা করা। শুভেন্দু অধিকারীর মত মানুষ বিজেপিতে এলে অত্যন্ত ভালো হয়। তাহলে আমরা একসাথে মানুষের সেবা করতে পারব।”

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026