খেলা

Cricket record: ব্রায়ান লারার ৪০০ রানের রেকর্ড ভাঙতে পারেন এই ৩ ব্যাটসম্যান! তালিকায় রয়েছেন একাধিক ভারতীয় ক্রিকেটার

আজ পর্যন্ত আন্তর্জাতিক টেস্ট ক্রিকেটে ব্রায়ান লারার ব্যক্তিগত ৪০০ রানের রেকর্ড স্পর্শ করতে পারেননি। আপনাদের জানিয়ে রাখি, ২০০৪ সালে ইংল্যান্ডের বিপক্ষে একটি টেস্ট ম্যাচে অপরাজিত ৪০০ রানের ধ্বংসাত্মক ইনিংস খেলেছিলেন ব্রায়ান লারা। সময় অতিবাহিত হয়েছে প্রায় ২ দশক, তবুও সেই রেকর্ড ভাঙতে পারেননি কোন ব্যাটসম্যান। তবে বর্তমানে বিশ্ব ক্রিকেটে এমন ৩ জন ধ্বংসাত্মক ক্রিকেটার রয়েছেন যারা ব্রায়ান লারার এই বিস্ময়কর রেকর্ড ভাঙতে পারেন। চলুন দেখে নেওয়া যাক, এই তালিকায় রয়েছেন কারা-

১. ডেভিড ওয়ার্নার: ২০১৯ সালে পাকিস্তানের বিপক্ষে অপরাজিত ৩৩৫ রানের ইনিংস খেলে তাক লাগিয়ে দিয়েছিলেন অস্ট্রেলিয়ান ওপেনার ডেভিড ওয়ার্নার। অস্ট্রেলিয়ান এই ওপেনারের পুরো সম্ভাবনা রয়েছে আন্তর্জাতিক টেস্ট ক্রিকেটে ব্রায়ান লারার ৪০০ রানের ইনিংস খেলার রেকর্ড ভেঙে দেওয়ার। বর্তমানে ব্যাট হাতে সময়টা ভালো না গেলেও যেকোনো সময় আন্তর্জাতিক ক্রিকেটে স্বমহিমায় প্রত্যাবর্তন করতে পারেন ডেভিড ওয়ার্নার।

২. রোহিত শর্মা: আন্তর্জাতিক একদিনের ক্রিকেটে তিনটি ডাবল সেঞ্চুরি করে ইতিমধ্যে ক্রিকেট জগতে বিস্ময়কর ব্যাটসম্যান হিসেবে পরিচিতি লাভ করেছেন ভারতের অধিনায়ক রোহিত শর্মা। ওডিআই ক্রিকেটের পাশাপাশি টেস্ট ক্রিকেটেও বেশ সাবলীলভাবে ব্যাটিং করতে পারেন ভারতীয় এই ক্রিকেটার। তারও পুরো সম্ভাবনা রয়েছে আন্তর্জাতিক টেস্ট ক্রিকেটে ব্রায়ান লারার ৪০০ রানের রেকর্ড ভাঙার।

৩. পৃথ্বী শ: এই মুহূর্তে ব্যক্তিগত কারণে সংবাদ শিরোনামে বিশেষভাবে আলোচিত রয়েছেন ভারতীয় এই ক্রিকেটার। ভারতের প্রথম শ্রেণীর ক্রিকেটে ইতিমধ্যে ব্যাট হাতে একাধিক রেকর্ড নিজের নামে অন্তর্ভুক্ত করেছেন তিনি। ক্রিকেট বিশেষজ্ঞরা মনে করছেন, ধারাবাহিকভাবে সুযোগ পেলে খুব শীঘ্রই ব্রায়ান লারার এই বিস্ময়কর রেকর্ড স্পর্শ করবেন পৃথ্বী শ।

Kriti Lekha Shome

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026