বর্তমান যুগে সোশ্যাল মিডিয়া আজকের প্রজন্মের কাছে একটা গুরুত্বপূর্ণ মাধ্যম হয়ে উঠেছে। অনেকে এই সোশ্যাল মিডিয়াকে হাতিয়ার বানিয়েই নিজের প্রতিভাকে হাজার হাজার মানুষের সামনে তুলে ধরছেন। ফলও পাচ্ছেন হাতেনাতে। বর্তমান যুগে সোশ্যাল মিডিয়ায় কোনোকিছুই ভাইরাল হতে বিশেষ সময় লাগে না। আর যদি কোন প্রতিভাবান মানুষ তার নিজের প্রতিভাকে পৌঁছে দিতে চান সকলের কাছে তাহলে, তাতে তিনি সফল হন। সেকথা আলাদাভাবে বলার প্রয়োজন নেই।
কেউ নিজের গান, কেউবা নাচ, কেউ আঁকা কিংবা আবৃত্তির ভিডিও শেয়ার করে থাকেন সোশ্যাল মিডিয়ার পাতায়। প্রত্যেকেই নিজের শিল্পীসত্তাকে প্রকাশ করতে আগ্রহী থাকেন এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে। সম্প্রতি তেমনি মৌমিতা বিশ্বাস ভালোবাসা দিবস উপলক্ষে নৃত্য পরিবেশন করেই নজর কেড়েছেন নেটজনতার একাংশের। নিজের নাচের সূত্র ধরেই পরিচিত হয়েছেন নেটিজেনদের একাংশের মাঝে, সেকথা অবশ্য আর আলাদাভাবে বলার অপেক্ষা রাখছে না। নেটদুনিয়ায় তার নাচ দেখতে পছন্দ করেন অনেকেই। তার শেয়ার করা প্রায় কোন ভিডিওই নজর এড়ায় না নেটনাগরিকদের। সোশ্যাল মিডিয়া বর্তমান প্রজন্মের কাছে উপার্জনের অন্যতম মাধ্যম হয়ে উঠেছে, তা বলাই বাহুল্য।
সাম্প্রতিক ভাইরাল হওয়া ভিডিওটি মৌমিতা নিজের অফিশিয়াল ইউটিউব চ্যানেল থেকে ভ্যালেন্টাইন্স ডে অর্থাৎ ১৪’ই ফেব্রুয়ারি শেয়ার করে নিয়েছিলেন। ভালোবাসার দিনেই ‘সজনী’র তালে পা মিলিয়ে ছিলেন তিনি। এদিন নীল শাড়িতে একেবারে বাঙালি সাজে দেখা গিয়েছিল তাকে। মাথায় দিয়েছিলেন ফুলের মালাও। ভালোবাসা দিবস উপলক্ষে নৃত্য পরিবেশনের জন্য রাহুল মুখার্জ্জী পরিচালিত ‘দিলখুশ’ ছবির উল্লেখ্য গানই বেছে নিয়েছিলেন তিনি। এই মুহূর্তে তার এই নাচের ভিডিওটি পৌঁছে গিয়েছে হাজারো মানুষের কাছে। পছন্দও হয়েছে অনেকের, যার ঝলক রয়েছে মৌমিতার সাম্প্রতিক নাচের ভিডিওর কমেন্টবক্সেই। উল্লেখ্য মৌমিতা বিশ্বাস যে একজন দক্ষ নৃত্যশিল্পী, তা তার নাচেই স্পষ্ট। ইতিমধ্যেই নিজের অফিসিয়াল ইউটিউব চ্যানেল থেকে নিজের নাচের ১৩৭’টি ভিডিও শেয়ার করে নিয়েছেন মৌমিতা।
তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের Z প্লাস নিরাপত্তা নিয়ে…
তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হয়েই একের পর এক বড় পদক্ষেপ নিচ্ছেন থালাপতি বিজয়। আগেই ২০০ ইউনিট বিনামূল্যে…
গত ১৫ বছর ধরে বাংলায় দুর্নীতি, কালোবাজারি ও সিন্ডিকেট রাজ চলেছে বলে অভিযোগ তুলে ফের…
চলতি আইপিএল ২০২৬ মরশুমে কলকাতা নাইট রাইডার্সের প্লে-অফের লড়াই ক্রমশ কঠিন হয়ে উঠছে। প্রথম ৬…
আপনিও কি রিলায়েন্স জিওর (Reliance Jio) গ্রাহক? তাহলে আপনার জন্য রইল বড় খবর। টেলিকম বাজারে…
বাংলায় এখন ডবল ইঞ্জিন সরকার। সম্প্রতি নবান্নে প্রথম ক্যাবিনেট বৈঠকের পর মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী একাধিক…