ব্যবসা-বানিজ্য ও অর্থনীতি

অপরিশোধিত তেলের দাম কমলো, ভারতের বাজারেও তেলের দামে বিপুল পরিবর্তন

করোনা ভাইরাস ছড়ানোর পর থেকেই আর্থিক মন্দার আশঙ্কায় ভুগছে সারা বিশ্ব। আর সেই আশঙ্কাকে সত্যি করে একদিনে বিশ্বজুড়ে রেকর্ড পতন হলো অপরিশোধিত তেলের দামের। গতকাল অপরিশোধিত তেলের দাম একধাক্কায় ৩১% পড়ে যায়। গালফ ওয়ারের পর এত দাম এই পর্যন্ত পড়েনি। বাজার খোলার সাথে সাথে দাম পড়ে ব্যারেল প্রতি তেলের দাম দাঁড়ায় ৩১.০২ ডলারে। পরে অবশ্য তা একটু বেড়ে দাঁড়ায় ব্যারেল প্রতি ৩৬ ডলারে।

তবে আন্তর্জাতিক বাজারে এই দাম কমার কতটা প্রভাব ভারতে তেলের দামে পড়বে তা নিয়ে যথেষ্টই সন্দেহ আছে। যদিও গত এক সপ্তাহ ধরে ভারতে তেলের দাম ২ টাকা পর্যন্ত কমেছে। আজও দাম কমেছে পেট্রোল ডিজেলের। মঙ্গলবার পেট্রোল ও ডিজেলের দাম কমেছে যথাক্রমে ৩০ পয়সা ও ২৫ পয়সা করে। আজ কলকাতায় লিটার প্রতি পেট্রোলের দাম ৭২.৯৮ টাকা এবং লিটার প্রতি ডিজেলের দাম ৬৫.৩৪ টাকা।

আরও পড়ুন : সোনার দামে পতন, দাম নামলো ৪৫ হাজারের নীচে

করোনা ভাইরাসের আক্রমণের পর থেকেই আন্তর্জাতিক বাজারে দাম কমছিল তেলের। সেই দামে স্থিতিশীলতা আনতে গত সপ্তাহেই বৈঠকে বসেছিল ওপেক গোষ্ঠী এবং রাশিয়া। কিন্তু সেখানে কোনো সমাধান সূত্র না বেরোনোর ফলে তেলের দাম পড়তেই থাকে। এখন দাম কমার ফলে ভারতে কতটা তেলের দাম কমবে তা নিয়ে যথেষ্ট চিন্তায় সংশ্লিষ্টমহল, কারণ ভারতে তেলের ৮০% ই আমদানি করা হয়। তবে আমদানির ক্ষেত্রে এখন ডলারের সাপেক্ষে টাকার দামই কাঁটা। গতকালই ডলারের দাম ৩০ পয়সা বেড়ে হয়েছে ৭৪.১৭ টাকা। তাই আমদানি খরচ কতটা কমবে সেটাই দেখার এখন। তবে সার্বিক ভাবে কিছুটা দাম কমবে বলেই আশা করা হচ্ছে।

Anirban Kundu

Recent Posts

২৫ কোটির গ্রিন ‘নিষিদ্ধ’ বোলিংয়ে! ম্যাচের আগেই KKR-এর প্ল্যানে বড় ধাক্কা, অজি বোর্ডের কড়া নির্দেশ

আইপিএল শুরু হতেই বড় বিতর্ক সামনে এল। কোটি টাকা খরচ করে দলে নেওয়া অজি অলরাউন্ডার…

March 30, 2026

ধোনি আউট! কবে ফিরবেন ‘থালা’? CSK-র ভেতরের খবর ফাঁস

আইপিএল ২০২৬ শুরুর আগেই বড় ধাক্কা খেল Chennai Super Kings শিবির। দলের সবচেয়ে বড় ভরসা…

March 30, 2026

ভোটের দিনেই ‘ডাবল ছুটি’! ২৩ ও ২৯ এপ্রিল রাজ্যজুড়ে ছুটি ঘোষণা, জানুন কারা পাচ্ছেন সুবিধা

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন ২০২৬-কে সামনে রেখে বড় ঘোষণা করল রাজ্য সরকার। নির্বাচন কমিশনের নির্ধারিত সূচি…

March 30, 2026

১ সেকেন্ডেই শত্রু ঘায়েল! ভারতীয় সেনার হাতে স্বদেশি ‘প্রহর’ মেশিনগান—বড় শক্তি বৃদ্ধি

ভারতের প্রতিরক্ষা ক্ষেত্রে বড়সড় সাফল্যের ছবি সামনে এল। দেশের শীর্ষ প্রতিরক্ষা সংস্থা Adani Defence &…

March 30, 2026

২০ বছর পর ‘একলা চলো’ কংগ্রেস! বাংলার ভোটে ৬০+ আসনে বড়সড় সমীকরণ বদলের ইঙ্গিত

২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের আগে বড় রাজনৈতিক চমক এনে দিয়েছে Indian National Congress। দীর্ঘদিন…

March 30, 2026

১০০% বকেয়া DA একবারেই! কার অ্যাকাউন্টে কত টাকা ঢুকবে—হিসেব জানুন এখনই

রাজ্য সরকারি কর্মীদের জন্য বড় সুখবর। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে এবার একবারেই ১০০% বকেয়া মহার্ঘ…

March 30, 2026