খেলা

সেনাবাহিনীকে কুর্নিশ জানাতে CSK-র জার্সিতে নতুন চমক, উদ্বোধন করলেন ধোনি

ইন্ডিয়ান প্রিমিয়ার লীগের অন্যতম ধারাবাহিক দল চেন্নাই সুপার কিংস ২০০৮ সালের উদ্বোধনী সংস্করণের পর প্রথমবারের মতো তাদের জার্সির ডিজাইনে পরিবর্তন আনল। ৯ এপ্রিল থেকে শুরু ২০২১ সালের ভিভো ইন্ডিয়ান প্রিমিয়ার লীগের নয়া মরশুম শুরু হতে চলেছে। তার আগেই নতুন চমক নিয়ে হাজির হলেন মহেন্দ্র সিং ধোনি। বুধবার (২৪ মার্চ) প্রকাশ্যে আনা হয় সিএসকের নতুন জার্সি।

সিএসকে দেশের সামরিক বাহিনীকে সিএসকে হৃদয়ের কতোটা কাছাকাছি ধরে রেখেছে তা বলার অপেক্ষা রাখে না। ২০১৯ আইপিএল মরশুমের শুরুতে দেশের সামরিক বাহিনীকে দুই কোটি টাকার চেক হস্তান্তরিত করে চেন্নাই। দলের অধিনায়ক এমএস ধোনি, টেরিটোরিয়াল আর্মির একজন সাম্মানিক লেফটেন্যান্ট কর্নেল এবং ২০১৯ সালে প্যারাসুট রেজিমেন্টের সঙ্গে প্রশিক্ষণপ্রাপ্ত।

জার্সির কাঁধে রয়েছে কেমোফ্লেজ যা সহজেই সকলের নজর কাড়ছে। সিএসকে সিইও কেএস বিশ্বনাথন বলেন, “বেশ কিছুদিন ধরে আমাদের মাথায় এই পরিকল্পনা ছিল অবশেষে সেটি বাস্তবায়িত হল। দেশের সশস্ত্র বাহিনীর গুরুত্ব ও নিঃস্বার্থ ভূমিকা সম্পর্কে সচেতনতা বৃদ্ধির উপায় হিসেবে জার্সিতে কেমোফ্লেজ ব্যবহার করা হয়েছে। সশস্ত্র বাহিনীকে সম্মান ও কুর্নিশ জানাতেই আমাদের এই পদক্ষেপ। ওনারাই সত্যিকারের নায়ক।” ভক্তরা সিএসকে অ্যাপ বা ওয়েবসাইটের মাধ্যমে রেপ্লিকা জার্সি অর্ডার করতে পারবেন।

সুরেশ রায়না বুধবার মুম্বাইয়ে অবতরণ করেছেন। সংযুক্ত আরব আমিরাতে আইপিএল ২০২০ মৌসুম মিস করার পর তিনি একটি চিত্তাকর্ষক মরশুমের অপেক্ষায় আছেন। এদিকে ধোনি নতুনভাবে প্রত্যাবর্তনের জন্য জোরকদমে প্রস্তুতি শুরু করে দিয়েছেন। সিএসকে তাদের প্রশিক্ষণ সেশনের জন্য তাদের ঘাঁটি মুম্বাইয়ে স্থানান্তর করেছে। এটা সত্যিই কৌতূহলজনক হবে যে গত বছর বেশ খারাপ পারফরমেন্সের পর সিএসকে এই মরশুমে কিভাবে কামব্যাক করে।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026