রাজ্য

দীর্ঘ ৫ বছর পরে ‘জাত গোখরোর’ ছোবল দিতে প্রচারে নামছেন মিঠুন

একটা সময় ছিল যখন তিনি ছিলেন সক্রিয় রাজনৈতিক কর্মী। প্রচার এবং মিটিং মিছিলে অংশগ্রহণ করা থেকে শুরু করে অনেক কিছুতেই তিনি সক্রিয়ভাবে অংশগ্রহণ করতেন। কিন্তু সেই ২০১৬ সালের পর থেকে তাকে আর রাজনীতির মঞ্চে দেখা গেল না। দীর্ঘ পাঁচ বছর পরে ২০২১ সালে আবারো বাংলার বিধানসভা নির্বাচনের প্রচার কাজে নামতে চলেছেন মিঠুন চক্রবর্তী। ভারতীয় জনতা পার্টির হয়ে আজ থেকেই তিনি করবেন প্রচার শুরু। প্রথম টার্গেট হবে জঙ্গলমহল।

পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম জেলা দিয়ে তিনি তার প্রচার পর্ব শুরু করবেন। ১৯ দিন হয়ে গেছে পদ্ম শিবিরে যোগ দিয়েছেন পর্দার ফাটা কেষ্ট। আর কাকে কাজে লাগিয়েই এবারে নির্বাচনী ময়দানে ঝড় তুলতে চাইছে গেরুয়া শিবির। রাজা প্রথম দফার নির্বাচনের আজকেই শেষ দিন। আর একদম স্লগ ওভারে ঝড়ের মতো ব্যাট করতে আজ এই মাঠে নামছেন মিঠুন চক্রবর্তী।

জানা গেছে তা নির্বাচনী কর্মসূচি শুরু হবে একটি রোড শো এর মাধ্যমে। বাঁকুড়া জেলায় তিনি এই রোড শো করবেন। এছাড়া পুরুলিয়াতে, পশ্চিম মেদিনীপুরে এবং ঝাড়গ্রামে তিনি একের পর এক রোডশো করতে চলেছেন। আগামী শনিবার এই সমস্ত বিধানসভা এলাকাতে নির্বাচন হতে চলেছে। এই কারণেই গেরুয়া শিবিরের প্রস্তুতি একেবারে তুঙ্গে। মিঠুন চক্রবর্তী আজকে প্রথমে সরাসরি পৌঁছে যাবেন বাঁকুড়া জেলার শালতোড়া তে। সেখানে গিয়ে একটা রোড শো। তার পরের গন্তব্য পুরুলিয়া। সেখান থেকে তিনি যাবেন কেশিয়াড়ি তে। তারপর মন্তব্য ঝারগ্রাম। ঝাড়গ্রাম থেকে তার প্রচার তিনি আজকের মত শেষ করবেন।

বৃহস্পতিবারের পর তিনি তারপর প্রচারের নামবেন একেবারে রবিবার। রাজ্যের দ্বিতীয় দফায় নির্বাচন, তার আগেই বাঁকুড়ার ইন্দাস এবং পশ্চিম মেদিনীপুরের কেশপুর সভা করতে চলেছেন মিঠুন। নরেন্দ্র মোদীর সভায় আনুষ্ঠানিক ভাবে বিজেপির সদস্যতা গ্রহণের পর তিনি বলেছিলেন, তিনি তার জাত গোখরো স্টাইলে প্রচারে নামবেন। এবারে দেখার, এই জাত গোখরোর ছোবল কতটা কাজ করে।

John Fabian

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026