আজই প্রকাশিত হতে পারে কেন্দ্রীয় টিচার্স এলিজিবিলিটি টেস্ট অর্থাৎ CTET এর ফলাফল। এই পরীক্ষার অনলাইন অ্যাপ্লিকেশন প্রক্রিয়া চলেছিল ২০ সেপ্টেম্বর থেকে ২৫ অক্টোবর ২০২১ পর্যন্ত। তারপর এই পরীক্ষাটি ১৬ ডিসেম্বর থেকে ১৩ জানুয়ারি, ২০২২ পর্যন্ত হয়। কেন্দ্রীয় বোর্ডের পক্ষ থেকে এই পরীক্ষার অফিশিয়াল উত্তরপত্র পয়লা ফেব্রুয়ারি আপলোড করা হয়। এবার জানা গিয়েছিল, ১৭ ফেব্রুয়ারি অর্থাৎ আজকের মধ্যে এই CTET পরীক্ষার ফলাফল প্রকাশিত হবে।
আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণার পর প্রার্থীরা ctet.nic.in ওয়েবসাইটে গিয়ে নিজেদের রেজাল্ট দেখতে পারবেন। এই রেজাল্ট দেখার জন্য কয়েকটি সহজ স্টেপ করতে হবে। সেগুলি হল:
১) কেন্দ্রীয় টিচার্স এলিজিবিলিটি টেস্টের অফিশিয়াল ওয়েবসাইট ctet.nic.in এ যেতে হবে।
২) তারপর স্ক্রিনের ডানদিকে ‘ইম্পর্টেন্ট লিংক’ অপশনে গিয়ে ‘CTET Decembar 2021 Result’ এ ক্লিক করতে হবে।
৩) এরপর একটি নয়া পেজ খুলবে যেখানে পরীক্ষার্থীদের নিজেদের রোল নাম্বার লিখতে হবে।
৪) এরপর সাবমিট অপশন ক্লিক করলেই রেজাল্ট দেখা যাবে। আপনি পরবর্তী সময়ের জন্য এই রেজাল্ট ডাউনলোড করে রাখতে পারেন।
প্রসঙ্গত উল্লেখ্য, প্রত্যেক বছর দুবার করে এই CTET পরীক্ষাটি হয়। গত বছরের ১৬ ডিসেম্বর থেকে শুরু করে চলতি বছরের ২১ জানুয়ারি পর্যন্ত এই পরীক্ষা হয়েছে। প্রায় ২০ লাখ পরীক্ষার্থী এই CTET এর ফলপ্রকাশের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…