কাজল বলিউডের একসময়ের দাপুটে অভিনেত্রী ছিলেন। সেইসময় একের পর এক হিট ছবি দিয়েছেন নিজের দর্শকদের। বর্তমানে বড়পর্দায় বিশেষ দেখা যায়না অভিনেত্রীকে। তবে একাধিক বড় বাজেটের ছবির প্রমোশনে কিংবা ইন্ডাস্ট্রির ঘনিষ্ঠ বন্ধুদের সাথে পার্টিতে দেখা মেলে অভিনেত্রীর। সম্প্রতি জানা গিয়েছে মুম্বাইয়ের অভিজাত এলাকায় অর্থাৎ জুহুতে দুটি বিলাসবহুল আবাসন কিনেছেন অভিনেত্রী, যার দাম শুনলে চোখ কপালে উঠবে সাধারণের।
জানা গিয়েছে, কাজলের ৯৬ হাজার বর্গফুটের আবাসনের দাম ৫ কোটি ৮৬ লাখ টাকা। আর অন্য আবাসনটির দাম ৬ কোটি ৯ লাখ টাকা। এটির আয়তন ১ হাজার ১৫৭ বর্গফুট। জানা গেছে, জানুয়ারি মাসের মাঝের দিকেই এই দুটি বিলাসবহুল আবাসন রেজিস্ট্রি করে কিনেছেন অভিনেত্রী।
এই মুহূর্তে অজয় দেবগন ও ছেলেকে নিয়ে শিব শক্তি বাংলোতে থাকেন। তবে এই মুহুর্তে তার মেয়ে নাইসা বিদেশে রয়েছেন পড়াশোনার জন্য। ছোট থেকেই নিজের ছেলেমেয়েদের লাইমলাইট থেকে দূরে রেখেছেন অজয় দেবগন ও কাজল। তবে সম্প্রতি কাজলের আবাসন কেনার খবর প্রকাশ্যে এসেছে। তবে কয়েকদিন আগেই জানা গিয়েছিল, অজয় দেবগন ৬০ কোটি দিয়ে জুহুতে একটি বাংলো কিনেছিলেন।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…