জীবনযাপন

Diabetes Control: রক্তে সুগারের মাত্রা নিয়ন্ত্রণ করে শসা, জেনে নিন কীভাবে খাবেন

ডায়াবেটিস এমন রোগ যা ধীরে ধীরে মনাব শরীরের সর্বনাশ ডেকে আনে। এই রোগ দুর্বল জীবনধারা, ওতিরিক্ত আরাম এবং নিম্নমানের খাদ্যাভ্যাসের জন্য উদ্ভব হয়। দিনে দিনে ডায়াবেটিক রোগীর সংখ্যা দেশে ও বিদেশে বেড়েই চলেছে। ভারতে ডায়াবেটিক রোগীর সংখ্যা ৫০ মিলিয়নে পৌঁছেছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে, ২০৩০ সাল নাগাদ ভারতে ডায়াবেটিক রোগীর সংখ্যা ৮০ মিলিয়ন ছাড়িয়ে যাবে। এই দুরারোগ্য ব্যাধি নিয়ন্ত্রণে না রাখলে অনেক রোগের কারণ হয়ে দাঁড়ায় ও শরীরকে শেষ করতে থাকে তিলে তিলে।

ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখতে খাদ্যতালিকায় এমন সব জিনিস খাওয়া দরকার, যা রক্তে সুগারের মাত্রা নিয়ন্ত্রণে রাখে। সুগারের রোগীদের ডায়েটে কম গ্লাইসেমিক ইনডেক্স যুক্ত খাবার খাওয়া উচিত, এতে সুগার নিয়ন্ত্রণে থাকবে। উচ্চ গ্লাইসেমিক যুক্ত খাবারগুলি দ্রুত হজম এবং শোষিত হয়, যা রক্তে গ্লুকোজের মাত্রা দ্রুত বৃদ্ধি ঘটায় যার ফলে ডায়াবেটিস হয়। আর যে সব খাবারে গ্লাইসেমিক ইনডেক্স কম তার প্রভাব ব্লাড সুগার লেভেলেও কম।

শসা একটি কম গ্লাইসেমিক ইনডেক্স যুক্ত খাবার আর ডায়াবেটিস নিয়ন্ত্রনে খুব উপকারী খাদ্য। ফাইবার সমৃদ্ধ শসার গ্লাইসেমিক ইনডেক্স মাত্র ১৫ তাই এটি ডায়াবেটিক রোগীদের জন্য বিশেষ উপকারী।

শসার বীজে ক্যারোটিনয়েড এবং ফ্ল্যাভোনয়েড উভয়ই থাকে। ক্যারোটিনয়েড রোগ প্রতিরোধ ক্ষমতা শক্তিশালী করে এবং শরীরকে সুস্থ রাখে। ওপর দিকে ফ্ল্যাভোনয়েড রোগীদের হৃদরোগ, স্ট্রোকের ঝুঁকি কমায়। শসা, যা জিভের বা মুখের স্বাদ বৃদ্ধি করে, ডায়াবেটিস রোগীর রক্তে উপস্থিত গ্লুকোজ শোষণের পাশাপাশি গ্লুকোজ হজম প্রক্রিয়া ধীর করতে সাহায্য করে। তাই সুগার রোগীদের খাদ্যতালিকায় শসা অবশ্যই অন্তর্ভুক্ত করা উচিৎ।

শসা এমন একটি সবজি যা রান্না না করেও খাওয়া যায়। ব্রাউন ব্রেডের স্যান্ডউইচে শসা খাওয়া যায়। দইয়ের রাইতাতে শসা মিশিয়ে খাওয়া যেতে পারে। ডায়াবেটিস রোগীরা সবচে ভালো শসার স্যুপ বানিয়ে খেতে পারে,এতে সুগার নিয়ন্ত্রণে ভালো ফল মিলবে। খোসা সহ শসা খেলে,শরীর দ্বিগুণ উপকার পাওয়া যাবে।

Anirban Kundu

Published by
Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026