বিনোদন

‘অমর সঙ্গী’র গান দিয়ে মঞ্চ কাঁপালেন প্রসেনজিৎ ও বাপ্পি লাহিড়ী, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ভিডিও

চলতি বছরের ফেব্রুয়ারি মাসে সঙ্গীতজগতের একাধিক নক্ষত্র পতন ঘটেছে। তাদের মধ্যে বাপ্পি লাহিড়ী অন্যতম নক্ষত্র। সম্প্রতি গায়কের পরিবারের সদস্যরা কলকাতায় এসে গঙ্গায় তার অস্থি বিসর্জন করেছেন। এটা তার শেষ ইচ্ছা ছিল। মাত্র ৭১ বছর বয়সে প্রয়াত হলেন এই কিংবদন্তি গায়ক। ছোট থেকেই সঙ্গীতের পরিবেশেই বড় হয়ে ওঠা তার। বাবা অপরেশ লাহিড়ীর সান্নিধ্যেই বহু নামিদামি ব্যক্তিত্বের সাথে পরিচয় ঘটেছিল তার, অনেক ছোট বয়সেই।

ছোট থেকেই দুর্দান্ত তবলা বাজাতেন তিনি। তবলা বাজানো দিয়েই শুরু করেছিলেন গায়ক। পরবর্তীকালে একজন গায়ক ও সঙ্গীত পরিচালক হিসেবে নামডাক হয় বাপ্পি লাহিড়ীর। একটা সময় ছিল যখন এই গায়ক টলিউডের পাশাপাশি গোটা বলিউড ইন্ডাস্ট্রি কাঁপিয়েছেন। নিজের চেষ্টায় বিশ্বের দরবারে নিজের একটা আলাদা পরিচয় গড়ে তুলেছিলেন তিনি। ইন্ডাস্ট্রির ‘ডিস্কো কিং’ ছিলেন বাপ্পি লাহিড়ী। আজও এমন অনেকেই রয়েছেন যারা গায়ককে এই নামেই চেনেন। তার প্রয়াণের পর গায়কের শেষ যাত্রায় নিঃস্বার্থভাবে হেঁটেছিলেন বহু সাধারণ মানুষ।

বাপ্পি লাহিড়ী প্রয়াত হওয়ার পর থেকেই তাঁর পুরনো একাধিক ভিডিও ও ছবি ভাইরাল হচ্ছে সোশ্যাল মিডিয়ার পাতায়। সম্প্রতি একটি ভিডিও ভাইরাল হয়েছে যেখানে দেখা যাচ্ছে কিশোর কুমারকে শ্রদ্ধা জ্ঞাপন করার একটি অনুষ্ঠানে একই মঞ্চে টলিউডের অন্যতম জনপ্রিয় প্রথম সারির অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ও সকলের প্রিয় ‘ডিস্কো কিং’ বাপ্পি লাহিড়ী জনপ্রিয় গান ‘অমর সঙ্গী’র সুরে কন্ঠ মেলাচ্ছেন। ভিডিওটি যে বেশ পুরনো তা বোঝাই যাচ্ছে।

গায়ক প্রয়াত হওয়ার পর পুনরায় ভিডিওটি নেটমাধ্যমে নেটিজেনদের মাঝে ভাইরাল হয়েছে। ‘অমর সঙ্গী’ গানটি গায়ক ও অভিনেতার পাশাপাশি বাঙালি সিনেমাপ্রেমীদের কাছে ভীষণ পছন্দের একটি গান। সম্প্রতি এই পুরনো ভিডিওটি ভাইরাল হওয়ায় নেটবাসী এই ভিডিওর মাধ্যমে ও এই অমর গানের মধ্যে দিয়ে আবারো স্মরণ করেছেন এই কিংবদন্তী গায়ককে। তিনি চলে গেলেও তার সৃষ্টিগুলো রয়ে যাবে আজীবন।

Devparna Acharya

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026