ব্যবসা-বানিজ্য ও অর্থনীতি

Current Ticket Rules: অনেক চেষ্টা করেও ট্রেনে সিট পাচ্ছেন না? নিশ্চিত টিকিট পাওয়ার এটাই কিন্তু সবথেকে ভালো কৌশল

খুব শীঘ্রই আসতে চলেছে দশেরা দীপাবলি এবং ছট পুজোর মতো বেশ কয়েকটি বড় বড় উৎসব। এমন পরিস্থিতিতে ট্রেনের নিশ্চিত টিকিট পাওয়া খুবই কঠিন বিষয় হয়ে ওঠে। এমন পরিস্থিতিতে, আমরা সবাই এমন প্ল্যান করার চেষ্টা করি, যাতে একেবারে শেষ মুহূর্তে নিশ্চিত টিকিট পাওয়া যায়। কিন্তু অনেক চেষ্টা করেও কিন্তু অনেক সময় পাওয়া যায় না। এক্ষেত্রে তৎকাল টিকিট বুক করতে হয় সাধারণ গ্রাহকদের। ট্রেনের যাত্রা তারিখের একদিন আগে আপনাকে তৎকাল টিকিট বুক করতে হয়। কিন্তু যাত্রীদের চাহিদা বেশি থাকায় তাৎক্ষণিক তৎকাল টিকিট বুকিং করা, আজকাল বেশ কঠিন হয়ে উঠেছে। লোকজনের অভিযোগ থাকে, সাধারণ মানুষের পরিবর্তে সমস্ত তৎকাল টিকিট বুকিং এজেন্টরা এই ধরনের টিকিট বুক করে থাকেন। তাই চেষ্টা করেও সাধারণ গ্রাহকরা কিন্তু তৎকাল টিকিট পাননা। তবে আজ আমরা আপনাকে একটা নতুন পদ্ধতি জানাতে চলেছি যার মাধ্যমে খুব সহজে আপনি টিকিট পেয়ে যেতে পারবেন।

কারেন্ট টিকিট কি?

রেলওয়ে বর্তমানে কারেন্ট টিকিট বুকিং এর একটা নতুন সুবিধা শুরু করেছে যাতে ট্রেনের ভিতরে কোন খালি সিট না থাকে এবং সবাই নিশ্চিত টিকিট পায়। ট্রেন ছাড়ার ঘন্টা চারেক আগে থেকে শুরু করে পাঁচ মিনিট আগে পর্যন্ত আপনারা এই টিকিট বুক করতে পারেন। এইটা কি বুক করার জন্য আপনাকে কোন অতিরিক্ত চার্জ দিতে হয় না। তৎকাল অথবা প্রিমিয়াম তৎকাল বুক করার ক্ষেত্রে, যেখানে আপনাকে অনেক বেশি চার্জ দিতে হয়, সেখানে কিন্তু এই ধরনের টিকিট বুক করার ক্ষেত্রে আপনাকে কোন চার্জ দিতে হয় না। তাই এটা যাত্রীদের জন্য খুবই ভালো একটা টিকিট পাওয়ার উপায় হয়ে উঠেছে।

নিশ্চিত টিকিট পাওয়ার নিশ্চিত উপায়

তৎকাল টিকিটের তুলনায় কারেন্ট টিকিটের ক্ষেত্রে নিশ্চিত টিকিট পাওয়ার সম্ভাবনা অনেক বেশি। প্রাপ্যতার উপরে নির্ভর করে আপনি সহজেই নিশ্চিত টিকিট পেতে পারেন। আপনি সহজেই আইআরসিটিসি অফিসিয়াল ওয়েবসাইট অথবা রেলওয়ে টিকিট রিজার্ভেশন বুকিং কাউন্টার থেকে কারেন্ট টিকিট বুক করতে পারবেন। তবে, একটা বিষয় মাথায় রাখবেন সব সময় কিন্তু আপনি কারেন্ট টিকিট সব ট্রেনের জন্য পাবেন না। তাই এইটা একটা সমস্যার বিষয় অনেক ক্ষেত্রে।

Nirajana Nag

Recent Posts

‘একলা চলো’তে কংগ্রেসের বড় বাজি! ২৮৪ প্রার্থীর তালিকা প্রকাশ, বহরমপুরে অধীর নামতেই বাড়ল উত্তাপ

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন ২০২৬-কে সামনে রেখে বড় রাজনৈতিক চাল চালল কংগ্রেস। বাম দলগুলির সঙ্গে জোটে…

March 29, 2026

শুটিং করতে গিয়ে মর্মান্তিক মৃত্যু! তালসারির সমুদ্রে তলিয়ে প্রাণ হারালেন টলিউড অভিনেতা রাহুল

টলিউডে নেমে এল শোকের ছায়া। শুটিং করতে গিয়েই মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণ হারালেন জনপ্রিয় অভিনেতা রাহুল…

March 29, 2026

GT 650-র দামে পাচ্ছেন আরও ৫টা দুর্দান্ত বাইক! Royal Enfield-কে টক্কর দিচ্ছে কোনগুলো, দেখলে অবাক হবেন

ভারতে ৬৫০সিসি সেগমেন্টের বাইকের কথা উঠলেই সবার আগে মনে আসে Royal Enfield Continental GT 650।…

March 29, 2026

মাঠে বিনোদন যোগানোই কাজ, KKR চিয়ারলিডারদের বেতন জানলে চমকে যাবেন

আইপিএল মানেই শুধু ব্যাট-বলের লড়াই নয়, তার সঙ্গে জুড়ে থাকে বিনোদনের এক আলাদা মাত্রা। মাঠে…

March 29, 2026

১ এপ্রিল থেকে বড় বদল! ট্রেন টিকিট ক্যানসেল করলে টাকা পাবেন? জানুন নতুন নিয়ম

ভারতীয় রেলের যাত্রীদের জন্য বড় আপডেট। ১ এপ্রিল ২০২৬ থেকে ট্রেন টিকিটের নিয়মে একাধিক গুরুত্বপূর্ণ…

March 29, 2026

IPL শুরু আগেই মুম্বাইয়ে ২০ কোটির বিলাসবহুল বাড়ি কিনলেন ভারতীয় এই ক্রিকেটার

মাঠের বাইরেও বড় সিদ্ধান্ত নিলেন ভারতের তরুণ তারকা শুভমান গিল। রিপোর্ট অনুযায়ী, মুম্বইয়ের অন্যতম অভিজাত…

March 29, 2026