ব্যবসা-বানিজ্য ও অর্থনীতি

নতুন ঘোষণা ইয়েস ব্যাংকের, অন্য ব্যাংকের অ্যাকাউন্ট থেকে তোলা যাবে টাকা

গত ৫ই মার্চ ইয়েস ব্যাংকের উপর টাকা তোলার নিষেধাজ্ঞা চাপানো হয়েছিল রিজার্ভ ব্যাংকের তরফে। জানানো হয়েছিল ইয়েস ব্যাংকের গ্রাহকরা সর্বোচ্চ ৫০,০০০ টাকার বেশি তুলতে পারবেনা। তারপর থেকেই সমস্যায় পড়েছেন ইয়েস ব্যাংকের কয়েক কোটি গ্রাহক। এরই মধ্যে নতুন ঘোষণা করা হলো ব্যাংকের গ্রাহকদের জন্য।

ব্যাংকের তরফে জানানো হয়েছে, গ্রাহকরা এবার থেকে আইএমপিএস (IMPS), এনইএফটির (NEFT) এর মাধ্যমে অন্য ব্যাংক অ্যাকাউন্ট থেকে টাকা তুলে লোন, ক্রেডিট কার্ডের পাওনা শোধ করতে পারবেন। মঙ্গলবার সকালে টুইটারে ইয়েস ব্যাংকের তরফে একটি পোস্ট করে জানানো হয় একথা। ওই পোস্টে আরও জানানো হয়, ব্যাংকের গ্রাহকরা এখন তাৎক্ষণিক অর্থ স্থানান্তর পরিষেবার মাধ্যমেও লেনদেন করতে পারবেন।

আরও পড়ুন : ডেবিট বা ক্রেডিট কার্ড বন্ধ হবে ১৬ মার্চ, একঝলকে জেনে নিন কার্ড সচল রাখার উপায়

গত ৫ই মার্চ নিষেধাজ্ঞা জারি করার পর থেকেই ইয়েস ব্যাংকের বিভিন্ন শাখা এবং এটিএম গুলোর সামনে লম্বা লাইন জমতে শুরু করে। ব্যাংক থেকে টাকা না তুলতে পারায় ক্ষোভ বাড়ে গ্রাহকদের। ঘোষনার পর ২৪ ঘন্টা পর্যন্ত ইয়েস ব্যাংকের এটিএম গুলোও বন্ধ ছিল। শনিবার রাতে ব্যাংকের তরফে টুইট করে জানানো হয়, ইয়েস ব্যাংক সহ যেকোনো ব্যাংকের এটিএম থেকেই টাকা তোলা যাবে।

ইয়েস ব্যাংকের পরিচালন সংস্থাকেও আগামী ৩০ দিনের জন্য বরখাস্ত করা হয়। এসবিআই এর প্রাক্তন সিএফও প্রশান্ত কুমারকে নিয়োগ করা হয় ব্যাংকের প্রশাসক হিসেবে। এদিকে আর্থিক তছরূপের অভিযোগে ইয়েস ব্যাংকের প্রতিষ্ঠাতা রানা কাপুরকে গ্রেপ্তার করে ইডি। দুর্নীতির অভিযোগে রানা কাপুরের বিরুদ্ধে একসাথে মামলা করে সিবিআই এবং ইডি।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026