নিউজ

রবীন্দ্রনাথ ঠাকুরের গানকে বিকৃতভাবে গেয়ে নেটদুনিয়ায় ভাইরাল, রোদ্দুর রায়ের বিরুদ্ধে FIR দায়ের

কৌশিক পোল্ল্যে: রোদ্দুর রায় নামটির সঙ্গে সকল নেটিজেনরাই কমবেশি পরিচিত রয়েছেন। রবীন্দ্রনাথ ঠাকুরের গানের লাইনকে বিকৃতভাবে গেয়ে নেটদুনিয়ায় ভাইরাল হন এই গায়ক, বিভিন্ন অশ্লীল শব্দযোগে উঠে আসেন খবরের শীর্ষে। তথাকথিত সমাজের কথা নিয়ে বিন্দুমাত্র দ্বিধাসংকোচ না রেখে করে চলেছেন এই কাজ। এবার তারই বিরুদ্ধে ব্যবস্থা নিল পুলিশ।

সম্প্রতি রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ে রোদ্দুরের তৈরি করা সেই বিকৃত লাইনগুলি নিজেদের বুকে পিঠে লিখে সোশ্যাল মিডিয়ায় সেই ছবি পোস্ট করে চরম ট্রোলড হন কিছু ছাত্রছাত্রী, এছাড়াও কলেজ ক্যাম্পাসে বারংবার শোনা যায় ছাত্রদের গলায় বিকৃত সেই গান। বিশ্ববিদ্যালয়ের তৎপরতায় সকল দোষীদের খুঁজে বার করা হয়েছে। এনারা সকলেই বহিরাগত, কেউই এই প্রতিষ্ঠানে পঠনরত নন।

আরও পড়ুন : ট্রেনে মহিলা কামরা লক্ষ্য করে ছোঁড়া হল প্রস্রাব ভর্তি প্যাকেট, হেনস্তার শিকার এক মহিলা

বসন্তোৎসবে সেই ঘটনার সাথে পরোক্ষভাবে জড়িয়ে ইউটিউবার রোদ্দুর রায়। একের পর এক বিখ্যাত কবিগানে অশ্লীল শব্দজুড়ে তিনি এই প্রজন্মকে ভদ্রতা ও সভ্যতার বিমুখে ঠেলে দিচ্ছেন এমনটাই বক্তব্য সিংহভাগ সোশ্যাল ইউজারদের।

এবার সেই প্রতিবাদেই একটি সুদৃঢ় ব্যবস্থা নেওয়া হল। বেলেঘাটা থানায় ইতিমধ্যেই তার নামে পুলিশি FIR দায়ের করা হয়েছে বলে জানা গিয়েছে। যদিও এসবে তার কোনো মাথাব্যথা নেই এমনটাই বক্তব্য রোদ্দুরের। সদ্যই এক সাক্ষাৎকারে তিনি জানান, তিনি তার এই সংগীতচর্চা অব্যাহত রাখবেন।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026