নিউজ

কেরালায় ৬, কর্ণাটকের আরও ৩, করোনায় আক্রান্তের সংখ্যা বেড়ে হল ৫৬

এদিন মঙ্গলবার দেশে আরও বেড়ে গেলো করোনা ভাইরাস আক্রান্তের সংখ্যা। জানা গিয়েছে, কেরালার ছয়জন ব্যক্তি ও কর্ণাটকের আরও তিনজনের দেহে মিলেছে কোভিড-১৯ এর সন্ধান। যার ফলে এখনো পর্যন্ত দেশে করোনায় আক্রান্তের সংখ্যা ৫৬ গিয়ে দাঁড়িয়েছে। যার ফলে ক্রমেই কপালে পড়ছে দুশ্চিন্তার ভাজ।

কেরালায় এই মারণ ভাইরাস সংক্রমণের আরও ১২ টি ইতিবাচক ঘটনা ঘটেছে। যার ফলে বর্তমানে কেরালার সমস্ত সিনেমা হল বন্ধ রাখার নির্দেশ দিল কেরালা সরকার। এই ভিষণ ছোঁয়াচে মারণ ভাইরাসের হাত থেকে মুক্তি পেতে কেরালার সরকারের এই সিদ্ধান্ত। এছাড়াও আরও ২৭০ জনের উপর মেডিকেল নজরদারি চলছে। জানা গিয়েছে, যার মধ্যে ৯৫ জন ‘হাই-রিস্ক ক্যাটাগরি’তে রয়েছেন।

আরও পড়ুন : করোনা ভাইরাস সন্দেহে বেলেঘাটা আইডি’তে ভর্তি আরও ২ জন

এদিন মঙ্গলবার সকালে করোনা ভাইরাসের কবলে আটকে পড়া ৫৮ জনকে ইরান থেকে দেশে ফিরিয়ে এনেছে ভারতীয় বায়ুসেনার বিশেষ বিমান। এয়ারক্র্যাফ্ট সি-১৭ গ্লোবমাস্টার দেশের মাটি ছোঁওয়ার পরই ‘মিশন কমপ্লিটেড’ বলে ট্যুইট করেন বিদেশমন্ত্রী এস জয়শংকর। কেরালা, দিল্লি, উত্তরপ্রদেশে ও তেলেঙ্গানার পর সোমবার করোনা হানা দেয় কর্নাটক, পঞ্জাব ও জম্মু-কাশ্মীরে।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026