লকডাউনের মাঝেই আবার বাড়লো সোনার দাম। এই নিয়ে টানা দ্বিতীয় দিন বাড়লো সোনার দাম। আজ মঙ্গলবার সোনার দাম প্রতি ১০ গ্রামে বেড়ে ৪৭ হাজার টাকার উপর চলে গিয়েছে। আজ কলকাতায় ২৪ ক্যারেট সোনার দাম প্রতি ১০ গ্রামে ৪৭,৭৪০ টাকা। ২৪ ক্যারেট সোনার দামের পাশাপাশি ২২ ক্যারেট সোনার দামও বেড়েছে অনেকটাই। ২২ ক্যারেট সোনার দাম আজ প্রতি ১০ গ্রামে ৪৬,১২০ টাকা।
গতকাল কলকাতায় ২৪ ক্যারেট সোনার দাম প্রতি ১০ গ্রামে ছিল ৪৬,৭০০ টাকা এবং ২২ ক্যারেট সোনার দাম ছিল প্রতি ১০ গ্রামে ৪৫, ৮০০ টাকা। সোনার সাথে রুপোর দামও বেড়েছে পাল্লা দিয়ে। রুপোর দাম আজ প্রতি কেজিতে ৪৮,১৯০ টাকা। শতাংশের হিসেবে গতকালের তুলনায় রুপোর দাম বেড়েছে ৩.১৫ শতাংশ।
ভারতে সোনার দাম ওঠানামা করে প্রধানত বিশ্ব বাজারে সোনার দামের উপর। এর সাথে শেয়ার বাজারের ওঠানামারও গুরুত্বপূর্ণ ভূমিকা থাকে। বিশেষজ্ঞদের মতে করোনা ভাইরাসের প্রভাব থেকে যতদিন না অর্থনীতি আবার চাঙ্গা হবে ততদিন সোনার দামে এরকম ওঠানামা চলতেই থাকবে।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…