বিনোদন

ভেঙে গেল নওয়াজউদ্দিনের ১১ বছরের দাম্পত্য জীবন

কৌশিক পোল্ল্যে: অবশেষে বিচ্ছেদ ঘটতে চলেছে আরও এক জনপ্রিয় বলিউড অভিনেতার সংসারে। অভিনেতা নওয়াজউদ্দিন সিদ্দিকির পত্নী আলিয়া লকডাউনের মধ্যেই বিচ্ছেদের নোটিশ পাঠালেন অভিনেতাকে। এই ঘটনার পূর্বে পরিস্থিতির আঁচ করতে পেরেই সামান্য কানাঘুষো তো চলছিলই স্টুডিওপাড়ায়, তার উপর ঘৃতাহুতি দিয়ে দিয়ে বোমা ফাটালেন নত্তয়াজ পত্নী।

জানা গিয়েছে গত ৭ই মে আলিয়া বিচ্ছেদের নোটিশ পাঠান অভিনেতাকে। তবে ঠিক কি কারনে ১১ বছরের এই দাম্পত্য সম্পর্ক অবসানের পথে অগ্রসর হল সেই নিয়ে বিশেষ কিছু জানা যায়নি। সংবাদমাধ্যমকে আলিয়া জানান, সময় এলে তিনি সবকিছু জানাবেন। এখনও সবকিছু খুলে বলে সময় আসেনি বলেই মনে করছেন তিনি।

বিচ্ছেদের আগেই নিজের নাম বদলে নেন আলিয়া। অঞ্জনা আনন্দ কিশোর পান্ডে নামে নিজের নোটিশ আইনিভাবে নথিভুক্ত করেছেন তিনি। কার্যত বিচ্ছেদ যে খুব শীঘ্রই হবে সে বিষয়টি স্পষ্টভাবেই জানিয়ে দিলেন নওয়াজ পত্নী। তাদের বিচ্ছেদের খবরে হতভম্ব গোটা বলিমহল। বিশেষত এত বছরের সম্পর্ক অবসানের পথে এগিয়েছে এমনটা মেনে নিতে পারছেন না অভিনেতার শুভাকাঙ্খীরা।

বিচ্ছেদের মূল কারন যথাসাধ্য গোপন রেখে আলিয়া জানান, ২০১০ সাল থেকেই অভিনেতার সঙ্গে তার সমস্যার শুরু হয়। এতদিন পর্যন্ত সবটাই মানিয়ে নিচ্ছিলেন তিনি, কিন্তু সমস্যার ঘনঘটা মাত্রাছাড়া হওয়ায় সম্পর্ক থেকে বেরিয়ে আসার কঠোর সিদ্ধান্ত নিতে হয় আলিয়াকে। প্রসঙ্গত উল্লেখ্য, এর আগে উত্তরাখন্ডের বাসিন্দা শিবা নামক এক মহিলার সঙ্গে নওয়াজের বিবাহ হয় কিন্তু মাত্র ছয় মাসের মধ্যেই সেই সম্পর্কের ইতি ঘটে। এরপরই অভিনেতা অঞ্জলির সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন এবং অঞ্জলি নিজের নাম পালটে রাখেন আলিয়া সিদ্দিকি।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026