বিনোদন

রাজি ছিল না বাবা-মা, আইটেম সঙে নেচেছিলেন অভিনেত্রী শেফালি, দেখুন সেই জনপ্রিয় ভিডিও

কৌশিক পোল্ল্যে: ইতিহাস সাক্ষী আছে এমন অনেক বলিউড আইটেম গানের, যার মূল ভার্সনটি তথাকথিত হিট না করলেও পরবর্তীকালে সেই গানটিই রিমিক্স করে পরিবেশন করার পর যথেষ্ট সুপারহিট হয়েছে সেই সৃষ্টি। এমনই একটি জনপ্রিয় আইটেম গান হল ‘কাঁটা লাগা’। গানটির মূল ভার্সনটি ১৯৭২ সালে ‘সমাধি’ ছবিতে ব্যবহৃত হয়। গানটি গেয়েছিলেন লতা মঙ্গেশকার। এই গানটিই ২০০২ সালে অন্যরূপে রিমিক্স ভার্সনে মুক্তি পেয়ে রীতিমতো শরগোল ফেলে দেয় গোটা দেশে, যথেষ্ট সুপারহিট হয় এই গান।

‘কাঁটা লাগা’ রিমিক্স ভার্সনটির জনপ্রিয়তা নিয়ে আলাদা করে কিছুই বলার অপেক্ষা রাখে না। তবে আইটেম গানটিতে নেচে এই ভার্সনটির মাধুর্য আরও কয়েকগুন বাড়িয়ে তুলেছিলেন তৎকালীন আইটেম গার্ল ও অভিনেত্রী শেফালি জরিওয়ালা। এই বড়সড় সাফল্যপ্রাপ্তির পিছনে তার অবদান যথেষ্ট। তবে এই গানের জন্য পারিশ্রমিক হিসেবে কত টাকা পেয়েছিলেন তিনি, তা শুনলে চমকে যাবেন আপনিও।

সম্প্রতি এক সাক্ষাৎকারে শেফালি জানান, তিনি তখন ইঞ্জিনিয়ারিং পড়ছিলেন সেই সময় পরিচালক রাধিকা রাও ও বিনয় সাপরুর নজরে পড়ে যান তিনি। পরিচালকদ্বয় তাকে এই মিউজিক ভিডিওটির অফার দেন এবং পরবর্তীতে ‘কাঁটা লাগা গার্ল’ হিসেবেই ইন্ডাস্ট্রিতে পরিচিতি পান শেফালি। তিনি আরও জানান, এসবে তার বাবার তীব্র আপত্তি ছিল। শেফালি বলেন, “ পড়াশোনার পরিবার থেকে আমি এসেছি। সেই সময় কলেজে পড়ছি। বাবা মা বলেছেন পড়াশোনায় মন রাখতে। কিন্তু সেই সময় এল অফার। তাও আবার টাকাও পাব। সেই সময় গানটি শ্যুট করে সাত হাজার টাকা পেয়েছিলাম। আমি আসলে নিজেকে টিভিতে দেখতে চাইছিলাম।”

সাত হাজার পারিশ্রমিক পাওয়া ওই গানের দৌলতেই তার জীবন বদলে গিয়েছিল রাতারাতি। এরপর বিভিন্ন রিয়্যালিটি শো তেও তাকে প্রতিযোগী হিসেবে দেখা গিয়েছে। স্বামী পরাগ ত্যাগীর সঙ্গে ‘নাচ বালিয়ে’ সিজন ৫ এ অংশগ্রহন করেছিলেন তিনি। এছাড়াও জনপ্রিয় শো ‘বিগ বস’ এর শেষ সিজনটিতে ওয়াইল্ড কার্ড হিসেবে এন্ট্রি করেন এবং যথেষ্ট লাইমলাইট ছিনিয়ে নেন শেফালি জরিওয়ালা।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026