নিউজ

মারাত্মক ধ্বংস ক্ষমতা নিয়ে ‘টাইফুনের’ সমতুল্য হয়ে উঠছে সুপার সাইক্লোন ‘আমফান’

ঘূর্ণিঝড় আমফান ইতিমধ্যে সুপার সাইক্লোনে পরিণত হয়েছে। এর পর থেকেই ক্রমাগত শক্তি বাড়িয়ে চলেছে এই ঘূর্ণিঝড়টি। যার ফলে এই ঝড় সাইক্লোন ক্যাটাগরি ৫-এর রূপ ধারণ করেছে। সাইক্লোনের এই ক্যাটাগরির ধ্বংসাত্মক ক্ষমতা মারাত্মক। ফলে সুপার সাইক্লোন আমফান পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের উপর আছড়ে পড়তে চলেছে। যা তছনছ করে দিতে পারে অন্যতম জনবহুল এই দুটি এলাকার পরিস্থিতি।

আবহাওয়াবিদরা জানিয়েছেন, ক্যাটাগরি ৫-এর সাইক্লোনটি হল এমন একটি সাইক্লোন যা ঘন্টায় ২৫২ কিমি বেগে আছড়ে পড়তে পারে। অর্থাৎ মাত্র ১ মিনিটে ১০ মিটার দূরত্ব অতিক্রম করতে পারে এই ঘূর্ণিঝড়। এই সাইক্লোনের অন্য একটি ভয়ঙ্কর রূপ হল, এই ঝড়ের হাওয়া ঝাঁকে ঝাঁকে ক্রমশ আছড়ে পড়তে থাকে মাটিতে। মাটিতে আছড়ে পড়ার সময় বায়ুর গতিবেগ থাকে ঘন্টায় প্রায় ২৮০ কিমি।

এই সাইক্লোনের ধ্বংসাত্মক ক্ষমতা প্রবল বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা। ক্যাটাগরি ৫ হল সাইক্লোনের সবচেয়ে ভয়ঙ্কর রূপ। এই ঝড়ের ভয়াবহতা বোঝাতে আবহাওয়াবিদরা আটলান্টিক মহাসাগরে সৃষ্ট টাইফুনের প্রসঙ্গ টেনে এনেছেন। জানিয়েছেন, টাইফুনের সমান ধ্বংসাত্মক ক্ষমতা নিয়ে ভূমিভাগে আছড়ে পড়তে চলেছে।

সোমবার সন্ধ্যা নাগাদ সুপার সাইক্লোনে পরিণত হয়েছে আমফান। আগামী বুধবার দুপুর থেকে সন্ধ্যার মধ্যে আছড়ে পড়বে উপকূলের ভূমিভাগ। পশ্চিমবঙ্গের দীঘা ও বাংলাদেশের হাতিয়া দ্বীপের মাঝখান দিয়ে এই ঝড় বয়ে যাওয়ার সম্ভবনা রয়েছে। যার জেরে কড়া সতর্কতা জারি করেছে প্রশাসন।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026