ইন্ডিয়ান ব্যাংকের এটিএম থেকে থেকে আর ২০০০ টাকার নোট পাওয়া যাবেনা। ইন্ডিয়ান ব্যাংকের তরফে অনেক আগেই একথা জানানো হয়েছিল, ১লা মার্চ থেকে তা কার্যকর হলো। ২০০০ টাকার নোটের বদলে আরও বেশি করে ২০০ টাকার নোট রাখা হবে এটিএম গুলোতে, জানানো হয়েছে ব্যাংকের তরফে।
ইন্ডিয়ান ব্যাঙ্কের এক আধিকারিক জানিয়েছেন, ‘গ্রাহকরা এটিএম থেকে ২০০০ টাকার নোট তুলে সেই নোটই আবার ব্যাংকের শাখায় ভাঙাতে আসতেন। এই সমস্যার জন্য আমাদের সমস্ত এটিএম থেকে আমরা ২০০০ টাকার নোট তুলে নিলাম। ২০০০ টাকার নোটের জায়গায় এবার থেকে আরও বেশি করে ২০০ টাকার নোট রাখা হবে এটিএম গুলোতে।’
আরও পড়ুন : দিনে মাত্র একশ টাকা বিনিয়োগ করুন, পান চার কোটি টাকা
ইন্ডিয়ান ব্যাংকের তরফে এক বিজ্ঞপ্তিতে দেশে তাদের সমস্ত শাখা গুলিকে জানানো হয়েছে, যাতে নতুন করে ব্যাংকের এটিএমে ২০০০ টাকার নোট না রাখা হয়। ১লা মার্চ থেকেই ব্যাংকের যে এটিএম গুলোতে ২০০০ টাকার নোট ছিল সেগুলোও বের করে নেওয়া হয়েছে বলে জানানো হয়েছে ব্যাংকের তরফে। তবে ব্যাংকের শাখা থেকে ২০০০ টাকার নোট দেওয়া হবে বলে জানানো হয়েছে।
ইন্ডিয়ান ব্যাংক ২০০০ টাকার পরিবর্তে এবার থেকে আরও বেশি করে ২০০ টাকার নোট রাখবে এটিএম গুলোতে। সুতরাং ইন্ডিয়ান ব্যাংকের গ্রাহকদের কারও এবার থেকে ২০০০ টাকার নোট লাগলে সরাসরি ব্যাংকের ব্রাঞ্চেই যেতে হবে।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…