নিউজ

পুলওয়ামার ঘটনার জেরায় উঠে এল বিস্ফোরক তথ্য, জানাল NIA

২০১৯ সালের ১৪ ফেব্রুয়ারি পুলওয়ামার ঘটনার তদন্ত ভার নিয়েছিল NIA, সেই ঘটনারই মূল চক্রীর সন্ধান পেলেন তারা। কয়দিন আগেই গ্রেফতার করা হয়েছে পুলওয়ামা হামলার মূল অভিযুক্ত শাকির বসির মাজরে। জানা গিয়েছে, ২২ বছরের ওই যুবক বহুদিন ধরেই পাকিস্তানের মদদপুষ্ট ছিল এবং জঙ্গি সংগঠন জইশদের সাহায্য করত বলে জানা গিয়েছে। অভিযোগ এই দুই বাবা-মেয়েও সাহায্য করেছিল পুলওয়ামা হামলায় জড়িত আত্মঘাতী জঙ্গি আদিল আহমেদ দার এবং তার সঙ্গী শাকির বসির মাজরেকে।

এনআইএ জানিয়েছে গ্রেফতার হওয়া বছর পঞ্চাশের তারিক আহমেদ শাহ এবং তার মেয়ে ইনসা জান (২৩)জইশের সদস্যদের সাহায্য করত। পুলওয়ামা হামলা ঘটার আগে এলাকায় রেইকি করতে আসে জইশের সদস্য শাকির বসির মাজরে এবং জইশের আত্মঘাতী জঙ্গি আদিল আহমেদ দার। তখন বছর পঞ্চাশের তারিক আহমেদের বাড়িতেই আস্তানা বানিয়েছিল তারা সুরক্ষিত থাকবার জন্য। এছাড়া আদিলের যে শেষ ভিডিও প্রকাশ্যে এসেছে তাতে মনে হয়েছে তারিক আহমেদের বাড়িতেই তোলা বলে জানিয়েছে NIA। জইশের তরফেই এই ভিডিও প্রকাশ্যে আনা হয়।

আরও পড়ুন : বিদেশমন্ত্রকের কড়া বার্তা, CAA নিয়ে তৃতীয় পক্ষের হস্তক্ষেপ চায় না ভারত

গত শুক্রবার ধরা পড়ার পর জেরায় শাকির বসির জানিয়েছে, গত বছর ১৪ ফেব্রুয়ারি পুলওয়ামা হামলায় বিস্ফোরকের মধ্যে ছিল অ্যামোনিয়াম নাইট্রেট, নাইট্রো-গ্লিসারিন এবং আরডিএক্স মত ক্ষতিকারক পদার্থ। যা আদিল আহমেদ দার এবং মহম্মদ উমর ফারুখের সাহায্যে নির্দিষ্ট গাড়িতে বিস্ফোরক বোঝাই করেছিল শাকির বসিরও। জেরায় জানা গিয়েছে, বিস্ফোরক তৈরির বিভিন্ন সরঞ্জাম অনলাইনে অর্ডার দিয়ে আনানো হয়।

NIA -এর তদন্তকারী আধিকারিকরা জানিয়েছেন, হামলার দিন আদিলের সঙ্গে বিস্ফোরক বোঝাই গাড়িতে শাকিরও উপস্থিত ছিল। ঘটনাস্থল থেকে ৫০০ মিটার দূরে সে গাড়ি থেকে নেমে যায়। তারপর বিস্ফোরক বোঝাই গাড়ি নিয়ে একাই এগিয়ে যায় জইশের আত্মঘাতী জঙ্গি আদিল এবং তিনি গাড়ি সমেত সটান ধাক্কা মারেন CRPF-এর একটি কনভয়ে। এরপর ঘটে যায় সেই বিষ্ফোরণ। ভয়ঙ্কর শব্দে কেঁপে ওঠা গোটা চত্বর এবং মারা যায় ভারতীয় জওয়ানরা।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026