ভাইরাল & ভিডিও

‘আমি শ্বশুরবাড়ি যাবো’, খুদে কন্যার আবদারের ‘কিউট’ ভিডিও ভাইরাল নেটদুনিয়ায়

গতিময়তার জীবনে সব মানুষ দৈনন্দিন বেঁচে থাকার ইঁদুর দৌড়ে অংশগ্রহণ করে জীবন অতিবাহিত করে। বর্তমানে ঠিকমতো বেঁচে থাকতে গেলে প্রায় সারাদিন কঠোর পরিশ্রম করে দিনযাপন করতে হয়। এই সময় অন্যের কি হলো তা দেখার সময় খুব কম মানুষেরই থাকে। কিন্তু তারই মাঝে মানুষ সময় বার করে এখন সোশ্যাল মিডিয়ার দুনিয়ায় বিচরণ করে সারাদিনের ক্লান্তি কমায়। এছাড়া বিশ্বজুড়ে করোনা ভাইরাস প্যানডেমিকে মানুষ ঘরবন্দী হয়ে যাওয়ার পর সময় অতিবাহিত করার জন্য সোশ্যাল মিডিয়াকে প্রধান মাধ্যম হিসেবে বেছে নিয়েছে মানুষ। এই সোশ্যাল মিডিয়াতে মাঝে মাঝেই অবাক করার ভিডিও বা হাসির ভিডিও সামনে চলে আসে। আজকের এই প্রতিবেদনে এমনই এক হাসির ভিডিওর সম্বন্ধে জানবো।

সম্প্রতি সোশ্যাল মিডিয়াতে একটি পুঁচকে শিশুর মুখে পাকা পাকা কথা নেট দুনিয়াতে ব্যাপক ভাইরাল হয়ে গেছে। আসলে এটা প্রথমবার এমন নয়। এর আগেও বারবার ভাইরাল ভিডিও শিরোনামে উঠে আসে কোন খুদে শিশুর গান বা নাচের ভিডিও, বা কোন সময় খুদে শিশুদের কিছু কার্যকলাপ যা নেটিজেনদের অবাক করে দেয়। এবারও তেমনি একহাসির ভিডিও নেটিজেনদের মধ্যে খুবই জনপ্রিয় হয়েছে যা সোশ্যাল মিডিয়াতে আপাতত ভাইরাল হয়ে গেছে।

এবারের ভাইরাল ভিডিওতে দেখা গিয়েছে একটি ছোট্ট মেয়ে একটি ঘরের মধ্যে হেঁটে বেড়াচ্ছে। তার পরনে আছে একটি লাল রঙের ফ্রক। বয়স মেরেকেটে দুই থেকে আড়াই বছরের বেশী হবে না। সে সবে সবে কথা বলতে শিখেছে। কিন্তু কথা বলতে শিখেই ওই খুদে আবদার করছে, “দরজা খুলে দাও আমি শ্বশুরবাড়ি যাবো।” প্রথমে কথাটি শুনলে আপনারও অবাক লাগবে। যেই শিশু সবে কথা বলতে শিখেছে সে আবদার করছে শ্বশুরবাড়ি যাওয়ার। তার তো এখনো বিয়ে, সংসার, শ্বশুরবাড়ি সম্বন্ধে কোন সম্যক জ্ঞান না থাকারই কথা।

কিন্তু ওই খুদে বড়দের থেকে কথা শুনে বা টিভি দেখে বেশ ভালই রপ্ত করে নিয়েছে পাকাপাকা কথা। সে তার কাঁধে একটি ব্যাগ ঝুলিয়ে, পয়সা নিয়ে, বড়ো জুতো পড়ে প্রস্তুত শ্বশুরবাড়ির উদ্দেশ্যে রওনা হওয়ার জন্য। ভিডিওটি দেখে নেটিজেনদের মধ্যে হাসির রোল উঠেছে। আসলে এতো কম বয়সী এক খুদের মুখে এমন পাকা কথা কেউ ধারণাও করতে পারিনি। নেটিজেনরা ভিডিওতে লাইক ও কমেন্ট এর বন্যা বইয়ে দিয়েছে। আর তার ফলেই নেট দুনিয়ার শিরোনামে এখন ওই খুদের শ্বশুরবাড়ি যেতে চাওয়ার ভিডিও।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026