বিনোদন

রিয়া সেনের বোল্ডনেস নজর কেড়েছিল জনের, বিয়ের প্রস্তাব দিতেই বিস্ফোরক উত্তর

অভিনেত্রী রিয়া সেন (Riya sen) মানেই একরাশ হটনেস। কেরিয়ারের শুরু থেকেই রিয়া বোল্ড দৃশ্যে যথেষ্ট সাহসী ছিলেন। কিছুদিন আগেই রিয়ার কিছু ছবি সোশ্যাল মিডিয়ার ‘আই ক্যান্ডি’ হয়ে উঠেছে। ছবিগুলিতে রিয়াকে দেখা যাচ্ছে সি-বিচে ফ্লোরাল বিকিনি পরে। কখনও তাঁর হাতে দেখা যাচ্ছে সানস্ক্রিনের টিউব। রিয়ার ছবিগুলি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হলেও রিয়া কোথায় ছুটি কাটাতে গেছেন তা জানা যায়নি। রিয়া গত 24 শে জানুয়ারি চল্লিশ বছর বয়সে পা রাখলেন। কিন্তু রিয়াকে দেখে এখনও বোঝার উপায় নেই, ‘সি ইজ টার্নিং ফর্টি’। তিনি এখনও আগের মতোই আবেদনময়ী। নিজের জন্মদিনে রিয়া সোশ্যাল মিডিয়ায় নিজের কয়েকটি হট ছবি শেয়ার করে ক্যাপশন দিয়ে লিখেছেন, বয়স শুধুমাত্র একটি সংখ্যা ছাড়া আর কিছুই নয়। ছবিগুলিতে রিয়াকে ডিপ নেক পোশাকে দেখা যাচ্ছে। একটি ছবিতে লাল রঙের পোশাকে নজর কেড়েছেন রিয়া। রিয়ার ছবিগুলি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।

মাত্র দশ বছর বয়সেই অভিনয় জগতে পা রেখেছিলেন মুনমুন সেন (Munmun sen)-এর কন্যা ও মহানায়িকা সুচিত্রা সেন (Suchitra sen)-এর নাতনি রিয়া। তবে ফাল্গুনী পাঠক (Falguni pathak)-এর মিউজিক ভিডিও ‘ইয়াদ পিয়া কি আনে লাগি’-র মাধ্যমে নজরে এসেছিলেন রিয়া। মিউজিক ভিডিওয় রিয়ার সাহসী লেহেঙ্গা চোলি দর্শকদের অবাক করেছিল। এরপর রিয়া কয়েকটি হিন্দি ফিল্মে অভিনয় করেন। এছাড়াও বেশ কয়েকটি দক্ষিণী ফিল্মেও অভিনয় করেছেন তিনি। তবে ঋতুপর্ণ ঘোষ (Rituporno Ghosh) পরিচালিত ‘নৌকাডুবি’ রিয়াকে শক্তিশালী অভিনেত্রীর তকমা দেয়। কিন্তু তবু রিয়ার অভিনয় টলিউড ইন্ডাস্ট্রির পরিচালকরা ঠিকমতো ব্যবহার করতে পারেননি।

একসময় অভিনেতা অক্ষয় খান্না (Akshay khanna)-এর সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েছিলেন রিয়া। কিন্তু মা মুনমুন সেনের আপত্তির কারণে এই সম্পর্ক থেকে সরে আসেন তিনি। রিয়ার বিয়ের ক্ষেত্রে পারিবারিক মতামতও ভীষণভাবে জরুরী ছিল। রিয়ার বংশকৌলিন‍্য তার মূল কারণ। মায়ের দিক থেকে রিয়া সুচিত্রা সেনের নাতনী এবং বাবা ভরত দেববর্মা (Bharat Devvarma)-এর দিক থেকে রিয়া মহারানী গায়ত্রী দেবী (Gayatri Devi)- এর নাতনী। সুতরাং রিয়া বহুদিন সিঙ্গল ছিলেন। কিন্তু অপরদিকে জন আব্রাহাম (john Abraham)-এর ক্রাশ ছিলেন রিয়া। জন তখন সবে গ্ল‍্যাডর‍্যাগস সুপারমডেল হয়েছেন। কিন্তু রিয়ার হাতে রয়েছে বলিউডের জনপ্রিয় কমেডি ফিল্ম ‘স্টাইল’-এর অফার। তখন রিয়া অভিনেত্রী ও মডেল হিসাবে যথেষ্ট বিখ্যাত হলেও জনের হাতে সেভাবে কোনো কাজ ছিল না। সেই সময় কেরিয়ারিস্টিক রিয়াকে জন বিয়ের প্রস্তাব দিয়েছিলেন। কিন্তু রিয়া জনকে নাকচ করে দেন। তিনি প্রেম বা বিয়ের মতো সম্পর্কে জড়াতে রাজি ছিলেন না। পরবর্তীকালে জনের সঙ্গে বিপাশা বসু (Bipasha Basu)-র সম্পর্ক গড়ে ওঠে। কিন্তু একসময় সেই সম্পর্ক ভেঙে যায়। সময় সবকিছুর পরিবর্তন ঘটিয়েছে। সেদিন যে জন আব্রাহামকে রিয়া ও বিপাশা নাকচ করে দিয়েছিলেন আজ সেই জন একজন সফল মডেল, অভিনেতা ও প্রযোজক। কিন্তু বিপাশা ও রিয়ার হাতে সেরকম কোনো কাজ নেই। তাও বিপাশা কয়েকটি অ্যাড ও ওয়েব সিরিজে অভিনয় করলেও রিয়া অভিনয় জগৎ থেকে নিজেকে সরিয়ে নিয়ে ঘোরতর সংসারী হয়ে গিয়েছেন।

পরবর্তীকালে ফটোগ্রাফার শিবম তিওয়ারী (Shibam tiwari)-কে বিয়ে করেন রিয়া। মুনমুন সেনের বাড়ির ছাদে ঘরোয়া অনুষ্ঠানের মাধ্যমে সাতপাকে বাঁধা পড়েছিলেন শিবম ও রিয়া। রিয়া ও শিবম প্রায়ই বেরিয়ে পড়েন ট্র‍্যাভেল করতে। আপাতত রিয়া অভিনয় জগৎ থেকে দূরে থাকতেই পছন্দ করছেন।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026