নিউজ

১৩০ থেকে ১৪০ কিমি বেগে কলকাতার বুকে আছড়ে পড়তে পারে ঘূর্ণিঝড় ‘আমফান’

প্রবল গতি নিয়ে এগিয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আমফান’। ধীরে ধীরে বাড়ছে তীব্রতা, বুধবার পর্যন্ত সেই মাত্রা আরও বাড়বে। এরফলে কলকাতায় ক্ষয়ক্ষতির পরিমাণ বাড়বে বলেই আশঙ্কা করা হচ্ছে। আবহাওয়া দপ্তরের তরফ থেকে জানানো হয়েছে, বুধবার সন্ধ্যের পর এই রাজ্যে আছড়ে পড়তে পারে এই ঘূর্ণিঝড়।

আলিপুর আবহাওয়া দপ্তরের আধিকারিক সঞ্জীব বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন যে, উত্তর ও দক্ষিণ ২৪ পরগণা এবং পূর্ব মেদিনীপুরে এই ঝড়ের প্রভাব সরাসরি পড়বে। শুধু তাই নয় কলকাতাতেও যথেষ্ট প্রভাব পড়তে পারে।

আজ সকাল থেকেই বিভিন্ন অঞ্চলে মেঘলা আকাশসহ হালকা বৃষ্টির খবর পাওয়া গিয়েছে। ‘আমফান’ আছড়ে পড়ার পর বুধবার সকালে ঝড়ের গতিবেগ ১৩০-১৪০ কিলোমিটার হতে পারে। এর ফলে তীব্র ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। কাঁচা বাড়ি, ইলেকট্রিক পোল, কমিউনিকেশন সিস্টেম ইত্যাদি ক্ষতিগ্রস্থ হতে পারে।

তবে পরিস্থিতি মোকাবিলায় আগে থেকেই তৎপর প্রশাসন। বড় দোকান, শপিং মল, পার্ক ও বিভিন্ন অ্যামিউজমেন্ট রাইড বন্ধ রাখার পরামর্শ দেওয়া হয়েছে। শুধু তাই নয় বিভিন্ন ফ্লাইং অবজেক্ট বা যেগুলি সহজে হাওয়ায় উড়ে যেতে পারে, সেগুলিকেও সরিয়ে নিতে বলা হয়েছে।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026