নিউজ

ভয়ঙ্কর ঘূর্ণিঝড় আমফানের প্রভাব পড়তে পারে কোন কোন রাজ্যের উপর, দেখে নিন

শক্তি বাড়িয়ে তীব্র বেগে স্থলভাগের দিকে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় আমফান। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী আগামীকাল বুধবার বিকেলে স্থলভাগে আছড়ে পড়বে এই ঘূর্ণিঝড়। পশ্চিমবঙ্গের দিঘা থেকে আর মাত্র ৫০০ কিলোমিটার দূরে অবস্থান করছে ঘূর্ণিঝড়টি। কেন্দ্রীয় মৌসম ভবন জানিয়েছে, ঘূর্ণিঝড়টি ক্রমশ উত্তর এবং উত্তর-পূর্ব দিকে এগোচ্ছে। বুধবার বিকেলে ঘূর্ণিঝড়টি ঘন্টায় ১৫৫ থেকে ১৮৫ কিলোমিটার বেগে আছড়ে পড়বে উপকূলীয় এলাকা গুলিতে।

ভয়ঙ্কর এই ঘূর্ণিঝড় কোন কোন রাজ্যের উপর দিয়ে যাবে দেখে নিন-

১. ওড়িশা: ওড়িশায় আমফানের প্রভাব খুবই বেশি পরিমাণে পড়বে। ওড়িশার উপকূলীয় এলাকা গুলিতে মঙ্গলবার সকাল থেকেই বৃষ্টির পূর্বাভাস দিয়েছে দিল্লি মৌসম ভবন। মঙ্গলবার রাত থেকে বুধবার বিকাল পর্যন্ত বৃষ্টির পরিমাণ বাড়বে। বৃষ্টির পাশাপাশি প্রতি ঘন্টায় ৮৫-৯৫ কিলোমিটার বেগে ঝড় হতে পারে। ওড়িশার জগৎসিংহপুর, কেন্দ্রাপাড়া, ভদ্রক, জাজপুর, বালাসোর, কটক, ময়ূরভঞ্জ, খোরধা, পুরী জেলা ঘূর্ণিঝড়ের প্রভাবে ক্ষতিগ্রস্থ হবে।

২. পশ্চিমবঙ্গ: গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপকূলীয় অঞ্চল গুলিতে মঙ্গলবার সকাল থেকেই বৃষ্টির পূর্বাভাস দিয়েছে মৌসম ভবন। বুধবার বিকেলে পর বৃষ্টির পরিমাণ আরও বাড়বে। পূর্ব মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, হুগলি, কলকাতা এবং সংলগ্ন অঞ্চল গুলি এই ঘূর্ণিঝড়ের প্রভাবে ক্ষতিগ্রস্ত হবে। আইএমডির পূর্বাভাসে বলা হয়েছে, ঘন্টায় ১৫৫ থেকে ১৬৫ কিলোমিটার বেগে ঝড় হতে পারে এই জেলা গুলিতে। উত্তরবঙ্গে নিম্নচাপের প্রভাবে বৃহস্পতিবারের পর থেকে বৃষ্টি হতে পারে।

৩. সিকিম: আইএমডির পূর্বাভাস অনুসারে, সিকিমের জেলাগুলিতে ২১শে মে, বৃহস্পতিবার থেকে হালকা মাঝারি বৃষ্টিপাত হতে পারে।

৪. আসাম এবং মেঘালয়: আইএমডির পূর্বাভাস অনুযায়ী, ২১শে ম, বৃহস্পতিবার আসাম ও মেঘালয়ের জেলাগুলিr কয়েকটি স্থানে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা আছে।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026