নিউজ

৯০-১৯০ কিমি বেগে এগিয়ে আসছে ঘূর্ণিঝড় আমফান, ব্যাপক ক্ষতির সম্ভাবনা

দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপ সকাল থেকেই ঘূর্ণিঝড়ের রূপ ধারণ করেছে। শক্তি সঞ্চয় করে ক্রমশ এগিয়ে আসছে উত্তর ও উত্তর পশ্চিম দিকে। পরে অভিমুখ ঘুরিয়ে উত্তর ও উত্তর পূর্ব দিকে এগিয়ে যেতে পারে। সেক্ষেত্রে তা উত্তর বঙ্গোপসাগরে অবস্থান করবে। এবং সন্ধ্যার মধ্যে তা গভীর ঘূর্ণিঝড়ে পরিণত হবে।

এর প্রভাবে ওড়িশা ও পশ্চিমবঙ্গের উপকূলীয় অংশে আগামী সোমবার থেকে বুধবার পর্যন্ত দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে বলে জানা গেছে। আবহাওয়া দপ্তর মৎস্যজীবীদের সোমবার থেকে সমুদ্র যেতে নিষেধ করেছে। একইসঙ্গে আবহাওয়া দপ্তর এও জানিয়েছে যে, ঘূর্ণিঝড়ের অভিমুখ পরিবর্তনের সঙ্গে সঙ্গে এ রাজ্যে আবহাওয়ারও পরিবর্তন হবে। আবহাওয়ার এই পরিবর্তন সোমবার থেকেই দেখা যাবে। আগামী মঙ্গল ও বুধবার দক্ষিণবঙ্গের উপকূলীয় জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

শক্তি সঞ্চয় করে তীব্র গতিতে এগিয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আমফান’, জারি করা হল সতর্কতা

এই সময় প্রায় ৯০ কিলোমিটার বেগে ঝোড়ো বাতাস বইবে বলে আশঙ্কা করা হচ্ছে। উত্তর বঙ্গোপসাগরে সমুদ্র উত্তাল হয়ে উঠবে এবং সমুদ্রের অভ্যন্তরে বাতাসের গতিবেগ ১৯০ কিমির বেশি হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন আবহাওয়াবিদরা। শনিবার সকাল থেকেই আবহাওয়ার গতিপ্রকৃতি নজরে রেখেছেন আবহাওয়া দপ্তরের কর্মীরা। আজ সকালে দীঘা থেকে ১২৫০ কিলোমিটার দক্ষিণে অবস্থান করছিল এই গভীর নিম্নচাপটি। যা পারাদ্বীপ বন্দর থেকে মাত্র ১১ কিমি দক্ষিণে। স্থলভাগে আছড়ে পড়ার সঙ্গে সঙ্গে ব্যাপক ক্ষয়ক্ষতি নিয়ে আসবে এই ঘূর্ণিঝড় আশঙ্কা আবহাওয়াবিদদের।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026