নিউজ

১৭ই মে এর পর লকডাউন আরও বাড়ানোর পক্ষেই রাজ্য

স্টাফ রিপোর্টার: আগামী ১৭ই মে এর পর আরও লকডাউন বাড়ানোর পক্ষেই মত দিল পশ্চিমবঙ্গ সরকার। সূত্রের খবর অনুযায়ী, কেন্দ্রকে এমনই পরামর্শ দিলো রাজ্য। কেন্দ্রের তরফে পশ্চিমবঙ্গ সহ একাধিক রাজ্যের কাছে ১৭ তারিখের পরে আরও লকডাউন বাড়ানো হবে কিনা এই বিষয়ে মতামত চাওয়া হয়েছিল। সেই বিষয়েই অধিকাংশ রাজ্যই লকডাউনের পক্ষে মত দিয়েছে। তবে রাজ্যগুলির থেকে পরামর্শ নিয়ে চূড়ান্ত ঘোষণা কেন্দ্রই করবে। জানা যাচ্ছে, আগামী সোমবার কেন্দ্রের তরফে লকডাউনের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত চলে আসতে পারে।

জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধানমন্ত্রী ১৭ই মে এর পর লকডাউন বাড়ার কথা স্পষ্ট করে কিছু বলেননি। রাজ্য গুলির উপর সিদ্ধান্ত নেওয়ার ভার চাপিয়েছিলেন, রাজ্যগুলির মতামত শুনতে চেয়েছিলেন। সেই মতামতই পশ্চিমবঙ্গ সহ বাকি রাজ্য গুলির তরফে জানানো হয়েছে বলে খবর। পশ্চিমবঙ্গ, মহারাষ্ট্র, পঞ্জাব, তেলেঙ্গানা, অসম সহ বেশিরভাগ রাজ্যই লকডাউন আরও চালিয়ে যাওয়ার পক্ষে। একেবারে লকডাউন না তুলে পরিস্থিতি বিচার করে ধাপে ধাপে লকডাউন তোলার পক্ষে বেশিরভাগ রাজ্য।

আরও জানা যাচ্ছে, বেশিরভাগ রাজ্যই রেড, অরেঞ্জ এবং গ্রিন জোন গুলি বাস্তব পরিস্থিতির উপর বিচার করে ভাগ করার দাবি জানিয়েছে এবং সেক্ষেত্রে জোন ঠিক করার সম্পূর্ণ ক্ষমতা রাজ্যের উপর দেওয়ার দাবি করেছে। সম্ভবত এই দাবিতে কেন্দ্র সায় দিতে চলেছে। অরেঞ্জ এবং রেড জোনে কিভাবে দোকান-বাজার খোলা যায় সে বিষয়টাও রাজ্যের উপরেই ছাড়তে পারে কেন্দ্র। ১৭ই মে এর পর লকডাউন যে বাড়ছে একথা একপ্রকার নিশ্চিত।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026