নিউজ

শক্তি সঞ্চয় করছে সাইক্লোন আমফান, গতিপথ বদলে পশ্চিমবঙ্গের দিকে এগোচ্ছে মারাত্মক সাইক্লোন

দিন দশেক থেকেই শক্তি সঞ্চয় করছে সাইক্লোন আমফান। ধীর গতিতে এখনও এই সাইক্লোন সমুদ্রের মাঝেই রয়েছে। যদিও হাওয়া অফিসের তরফে আগে জানান হয়েছিল, এই ঘূর্ণিঝড়ের প্রভাব পশ্চিমবঙ্গে সেভাবে নাও পড়তে পারে। তবে এবার তার গতি প্রকৃতি দেখে আশঙ্কার মেঘ ঘনীভূত হচ্ছে আবহাওয়াবিদদের। এই সাইক্লোনের গতিপথ হতে পারে পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের দিকে। আস্তে আস্তে গতিপথ যেভাবে বদলে চলেছে আমফান তাতে উত্তর বঙ্গোপসাগরে এই সাইক্লোনের প্রভাব পড়তে পারে।

ফের ঘূর্ণিঝড়ের আশঙ্কা, ১৬ই মে আছড়ে পড়তে পারে বঙ্গে

আবহাওয়াবিদদের মতে, আগামী ১৯ থেকে ২০ তারিখের মধ্যে স্থলভাগে আছড়ে পড়বে এই ঘূর্ণিঝড়। আগামী ১৬ই মে নিজের শক্তি বৃদ্ধি করতে থাকবে এই সাইক্লোন। বর্তমানে তা ৫ ডিগ্রি স্কোয়ার অঞ্চল জুড়ে অবস্থান করছে। যা ১৬ই মে নাগাদ দক্ষিণ বঙ্গোপসাগরের মধ্যভাগে থাকবে বলে আশঙ্কা করা যাচ্ছে।

তবে আবহাওয়াবিদরা মনে করছেন এই সাইক্লোন বাংলাদেশের অভিমুখে যাত্রা করবে যার কিছুটা প্রভাব পশ্চিমবঙ্গে পড়তে পারে। ইন্ডিয়ান মেটিওরলজিক্যাল ডিপার্টমেন্টের সাইক্লোন ট্র্যাকারে বলা হচ্ছে, এই সাইক্লোন উত্তর দিকে যাত্রা করতে পারে তার ফলে ক্ষতিগ্রস্ত নাও হতে পারে ভারতীয় উপকূল।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026