ব্যবসা-বানিজ্য ও অর্থনীতি

মাত্র ২৭ টাকার সঞ্চয়ে মিলবে ৫০ লক্ষ টাকা, LIC-র নতুন স্কিম

করোনা মহামারির ভয়াবহ পরিস্থিতিতে মানুষের জীবনে কী ঘটতে চলেছে, তার নিশ্চয়তা নেই। এর মধ্যে মধ্যবিত্তের পারিবারিক সুরক্ষা বাড়াতে নতুন স্কিম নিয়ে এসেছে ভারতীয় জীবন বিমা নিগম (এলআইসি)। ভারতের বৃহত্তম এই বিমা সংস্থার অন্যতম বিমা টেক টার্ম ইনশিওরেন্স পলিসি প্রত্যেক পরিবারকে নিশ্চিত সুরক্ষা প্রদান করে। নিশ্চিত অর্থনৈতিক সুরক্ষা প্রদান করে প্রত্যেক পলিসি হোল্ডারকে। এই পলিসি কিনতে কোথাও যেতে হবে, বাড়িতে বসে অনলাইনেই এই পলিসি কিনতে পারবেন পলিসি হোল্ডাররা। কারণ, এই পলিসি শুধুমাত্র অনলাইনেই উপলব্ধ।

টেকটার্ম প্ল্যান নম্বর ৮৫৪ UIN নম্বর 512N333V01- এই পলিসিতে পলিসি হোল্ডারের মৃত্যু যদি মেয়াদ শেষের আগেই হয়ে থাকে, তবে পরিবারের সদস্যরা পলিসির টাকা সহজেই পেয়ে যাবেন। দুর্ঘটনা সহ যে কোন মৃত্যুতেই এই পলিসির সুবিধা পাওয়া যাবে। তবে পলিসি কেনার এক বছরের মধ্যে পলিসি হোল্ডার আত্মহত্যা করলে, সে ক্ষেত্রে মিলবে না পলিসির সুবিধা। সর্বনিম্ন ১০ বছর থেকে সর্বোচ্চ ৫০ বছর পর্যন্ত থাকবে এই পলিসির মেয়াদ। সর্বাধিক ৮০ বছর বয়স পর্যন্ত এই পলিসির সুবিধা পাওয়া যায়।

টার্ম ইনসিওরেন্সের ক্ষেত্রে ন্যূনতম ৫০ লক্ষ টাকা পাওয়া যায় এই পলিসিতে। বার্ষিক ও অর্ধবার্ষিক প্রিমিয়াম জমা দেওয়ার সুবিধা রয়েছে এতে। দৈনিক মাত্র ২৭ টাকা করে জমা করলেই ৫০ লক্ষ টাকার সুবিধা পাওয়া যাবে। এলআইসি টেকটার্ম পলিসিতে ৩০ বছর বয়সী কোনও ব্যক্তি ৩০ বছরের জন্য ৫০ লক্ষ টাকার পলিসি করতে চাইলে তাকে জিএসটি সহ বার্ষিক ৯,৯১২ টাকার প্রিমিয়াম দিতে হবে ৷ ১ কোটি টাকার পলিসি করতে চাইলে বার্ষিক ১৭,৪৪৫ টাকার প্রিমিয়াম দিতে হবে। এই পলিসির কেনার জন্য ভারতীয় জীবন বিমা নিগমের অফিসিয়াল ওয়েবসাইট www.licindia.in-এ যেতে হবে৷

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026