নিউজ

সুপার সাইক্লোন আমফানের মোকাবিলায় এগিয়ে এলেন নারী পুলিশরা

শ্রেয়া চ্যাটার্জি – পশ্চিমবঙ্গের সাথে সাথে উড়িষ্যার উপকূলে আছড়ে পড়েছিল ‘আমফান’। অসহায় হয়ে পড়েছিল উপকূলবর্তী এলাকার মানুষরা। সামনে এগিয়ে এসেছে নারী পুলিশ বাহিনী। ১১৮ জন নারী পুলিশ মিলে উদ্ধারকার্যে নেমে পড়েছেন। ১৫,০০০ উপকূলবর্তীবাসীকে তারা সারা রাত ধরে উদ্ধার করেছেন। তাদের জীবন বাঁচিয়েছেন। ভদ্রক এর সুপারিনটেনডেন্ট রাজেশ পন্ডিত জানিয়েছেন, “ওড়িশা সরকারের পুলিশ বাহিনীর মধ্যে ৩০% হলেন নারী পুলিশ। কোনরকম লিঙ্গ ভেদাভেদের নাম মাথায় রেখে তারা যেকোন রকম প্রাকৃতিক দুর্যোগে সাধারণ মানুষের পাশে দাঁড়ান। শুধু তাই নয়, করোনা ভাইরাস চলাকালীন প্রত্যেক নারী পুলিশ তাদের যে যার নিজের জায়গায় ভীষণ দক্ষতার সঙ্গে তাদের দায়িত্ব পালন করেছেন।”

এই ১১৮ জন এর মধ্যে ছিলেন ৭৩ জন কনস্টেবল, সাতজন ইন্সপেক্টর, ৬ জন সাব-ইন্সপেক্টর, ৪ জন এসিস্ট্যান্ট সাব-ইন্সপেক্টর, এবং ৯ জন ওড়িশার অক্সিলিয়ারি পুলিশ ফোর্স, এবং ১৮ জন হোম গার্ড। ওড়িশার উপকূলবর্তী এলাকাতে বিভিন্ন জায়গায় আশ্রয়স্থল তৈরি করা হয়েছিল। এমনকি ভদ্রকেই ১০৪ টি আশ্রয়স্থল তৈরি করা হয়। সাধারণত বিদ্যালয় গুলিকে আশ্রয়স্থল হিসাবে বেছে নেওয়া হয়। তবে অনেক বিদ্যালয় আগে থেকেই করোনা ভাইরাস এর জন্য পরিযায়ী শ্রমিকদের কথা মাথায় রেখে এগুলিকে শ্রমিকদের আশ্রয়স্থল হিসাবে জায়গা দেওয়া হয়েছিল।

নারীরা চাইলে কিনা করতে পারে। তারা যেমন ঘর সামলাতে পারে, তারা নিজেদের জীবিকাকেও সমান ভাবে পালন করতে পারে। তার উদাহরণ বোধ হয় এই নারী-পুলিশের বাহিনী।কখনো অসহায় মায়ের শিশুকে কোলে নিয়ে বৃষ্টির মধ্যে ছাতা ধরে আশ্রয়স্থলে নিয়ে যাওয়া কখনো আবার মায়ের হাতে তুলে দেওয়া খাদ্য সামগ্রী। এমন ছবি ফুটে উঠছে চারিদিকে। যারা বলেন এই সমস্ত কাজ শুধু পুরুষরাই পারে, তারা বোধহয় এই ছবি দেখার পরে আর এমন কথা বলবেন না।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026