নিউজ

আমফানে পশ্চিমবঙ্গে মৃত্যু ৭২, পরিবার পিছু ২.৫ লক্ষ ক্ষতিপূরণের ঘোষণা মুখ্যমন্ত্রীর

আমফান ঘূর্ণিঝড়ের জন্য পশ্চিমবঙ্গে মৃত্যুর সংখ্যা ৭২ জন। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এমনটাই ঘোষণা করলেন। গতকাল দুপুর ২.৩০ নাগাদ আমফান আছড়ে পড়েছিল পশ্চিমবঙ্গে। এ প্রসঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় জানান, “আমি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে এই ঘূর্ণিঝড় বিধ্বস্ত এলাকা পরিদর্শনে আসার জন্য অনুরোধ করেছি।”

এর সাথে তিনি আরও বলেন, “এমন ভয়ঙ্কর বিপর্যয় আগে কখনো দেখিনি।” আমফানের জন্য ৭২ জনের মৃত্যু হয়েছে। তার মধ্যে কলকাতায় মৃত্যু হয়েছে ১৫ জনের, উত্তর ২৪ পরগনায় মৃত্যু হয়েছে ১৭ জন, হাওড়ায় ৭ জন, বসিরহাটে ১০ জন, পূর্ব মেদিনীপুরের ৬ জন প্রভৃতি।

এদিন ফোনে অমিত শাহ সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা বলার পরে, রাজ্যের এই রকম পরিস্থিতিতে সব রকমের সহযোগিতা করবেন বলে আশ্বাস দেন স্বরাষ্ট্রমন্ত্রী। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানান,”অমিত শাহকে ফোন করে আমি অনুরোধ করেছি বিপর্যয় যে তহবিল থাকে সেখান থেকে যেন আমি টাকা পাই, আমার এখনই এই টাকা প্রয়োজন।” শুধু তাই নয়, এ দিন মুখ্যমন্ত্রী জানান, মৃতদের পরিবার পিছু আড়াই লক্ষ টাকা করে আর্থিক সহযোগিতা করা হবে।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026